সরকারি চাকরির আবেদনের বয়সসীমা বাড়াল মমতার সরকার, এসসি-এসটিদের বাড়তি সুযোগ

ক’দিন আগেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবসরের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার মন্ত্রিসভার বৈঠকে স্থির হল, চাকরির আবেদনের বয়সসীমাও বাড়ানো হবে।

কলকাতা, ২৮ জানুয়ারি : ক'দিন আগেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবসরের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মন্ত্রিসভার বৈঠকে স্থির হল, চাকরির আবেদনের বয়সসীমাও বাড়ানো হবে। শুক্রবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সেই সিদ্ধান্ত ঘোষণা করলেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।[#Demonetisation নিয়ে প্রথম বাংলা ছবি তৈরি করছেন এই পরিচালকই]

রাজ্য সরকারি চাকরির গ্রুপ এ পদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৩২ থেকে বাড়িয়ে করা হল ৩৬। আর গ্রুপ বি-র ক্ষেত্রে তা বেড়ে হল ৩৬ থেকে ৩৯। তবে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে বয়সসীমা বাড়ছে না। তফশিলি জাতি, উপজাতি ও অনগ্রহসর শ্রেণির প্রার্থীরা চাকরির আবেদনে অতিরিক্ত পাঁচ বছর ছাড় পাবেন। ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির সুযোগ পাবেন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা।[মুখ্যমন্ত্রীর নামে লেখা কুরুচিকর মন্তব্য]

সরকারি চাকরির আবেদনের বয়ঃসীমা বাড়াল মমতার সরকার, এসসি-এসটিদের বাড়তি সুযোগ

শুধু বয়সসীমা বাড়িয়েই ক্ষান্ত থাকেনি রাজ্যের তৃণমূল সরকার। তফশিলি জাতি ও উপজাতির শ্রেণির প্রার্থীদের জন্য ২০ লক্ষ টাকা বিদেশি শিক্ষার ক্ষেত্রে ঋণ দেওয়া হবে বলেও ঘোষিত হয়েছে সরকারের তরফে।[শিক্ষক অবসরের সময়সীমা ৭০]

সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীরা ৬০ বছর বয়স পর্যন্ত নিশ্চিত চাকরি করতে পারবেন। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে বলেও জানিয়ে দেওয়া সরকারের তরফে।

সিভিক ভল্যান্টিয়ার-অঙ্গনওয়াড়িতে এবার ৬০ বছর পর্যন্ত নিশ্চিত চাকরি করতে পারবেন। পাশাপাশি, বিদেশে শিক্ষার ক্ষেত্রে এসসি, এসটিদের জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দ্রুত প্রকাশিত হবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+