বিজেপির রামনাথকে পছন্দ নয় মমতার, তবে কী বলে বাতিল করলেন তিনি

রামনাথ কোবিন্দের মনোনয়নের বিরোধিতায় প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি তথা এনডিএ-র প্রার্থী রামনাথ কোবিন্দের মনোনয়নের বিরোধিতায় প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কোবিন্দকে তিনি প্রার্থী হিসাবে মানছেন না।

এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থী হিসাবে রামনাথ কোবিন্দের নাম সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন। বর্তমানে বিহারের রাজ্যপালের দায়িত্ব সামলানো একসময়ের দলিত তথা বিজেপি নেতা কোবিন্দই হতে চলেছেন বিজেপির পছন্দের প্রার্থী।

বিজেপির পছন্দের রামনাথকে পছন্দ নয় মমতার, কী বললেন তিনি

এই প্রসঙ্গেই কোবিন্দের সাফ বিরোধিতা করে মমতা বলেছেন, এই নাম আগে শুনিনি। ওনাকে নিয়ে আলোচনাও হয়নি। দেশে আরও অনেক বড় দলিত নেতা রয়েছেন। তাদের ছেড়ে বিজেপির দলিত মোর্চার নেতা বলে তাঁকে প্রার্থী করবে, এটা ঠিক নয়।

মমতা আরও বলেন, ভেবেছিলাম প্রণবদা (বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়), সুষমাজীকে (বর্তমান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ) রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রার্থী করবে। তবে তা না হওয়ায় তিনি হতাশাও ব্যক্ত করেন। আগামী ২২ জুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সর্বদল বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই এই রামনাথ কোবিন্দকে তিনি চেনেন না বলে জানিয়ে বিরোধিতা করবেন, স্পষ্ট করেছেন মমতা।

মমতার পাশাপাশি বিএসপি নেত্রী কুমারী মায়াবতীও রামনাথ কোবিন্দকে প্রার্থী পদে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করেছেন। তিনি জানিয়েছেন, সরকার বিরোধীরা কোনও দলিত প্রার্থীকে পছন্দ করলেই তিনি তাঁকে সমর্থন করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+