বিয়ের রেজিস্ট্রি করুন নির্ঝঞ্ঝাটে, পোর্টাল খুলে এগিয়ে এল রাজ্য সরকার
রাজ্যে বিয়ের রেজিস্ট্রির হ্যাপা কমাতে উদ্যোগী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে।
রাজ্যে বিয়ের রেজিস্ট্রির হ্যাপা কমাতে উদ্যোগী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে। রাজ্য বিচার দফতর বা স্টেট জুডিশিয়াল ডিপার্টমেন্টের উদ্যোগে এই পোর্টাল চালু হয়েছে। মূল উদ্দেশ্য বিয়ের প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা বজায় রাখা।

ওয়েবসাইটটির নাম rgmwb.gov.in। এখানেই সমস্ত তথ্য জানানো থাকবে। যার ফলে স্বামী বা স্ত্রীকে আলাদা করে কোনও ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যেতে হবে না। সমস্ত ফর্ম অনলাইনে ফিল আপ করা যাবে। বিয়ের রেজিস্ট্রির সমস্ত নথিও অনলাইনেই জমা করা যাবে।
বিয়ে রেজিস্ট্রার করার জন্য কোন কোন কাগজ প্রয়োজন হয়, তার সমস্ত বিবরণ ওয়েবসাইটে দেওয়া রয়েছে। মাউসের এক ক্লিকেই সমস্ত তথ্য হাতের মুঠোয় চলে আসবে।
রেজিস্ট্রি ম্যারেজের দিন পাত্র পাত্রীকে শুধু বিয়ের দিন সাক্ষী নিয়ে উপস্থিত হতে হবে। এমনকী ওয়েবসাইট থেকে বিয়ের শংসাপত্র বা সার্টিফিকেট দেখা ও ডাউনলোড করা যাবে।












Click it and Unblock the Notifications