সরকারি কর্মীদের জন্য ই-পেনশন ওয়েবসাইট চালু করল মমতার সরকার

ই পেনশন ওয়েবসাইট চালু করল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার।

ই পেনশন ওয়েবসাইট চালু করল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। বিকাশ ভবনে এই ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে গত সপ্তাহে। বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা এই ওয়েবসাইটের মাধ্যমে পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।

সরকারি কর্মীদের জন্য ই-পেনশন ওয়েবসাইট চালু করল মমতার সরকার

সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা এই ওয়েবসাইটের মাধ্যমেই অবসরের আগে থেকে পেনশনের আবেদন জানাতে পারবেন।

ওয়েবসাইটটি তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। এই পোর্টালের মাধ্যমে ১৭ হাজার রেগুলার কলেজ কর্মচারী উপকৃত হবেন।

আগে থেকেই যাতে সরকারি শিক্ষক ও অশিক্ষক কর্মীরা পেনশনের বিষয়টি ভালো করে বুঝে নেন, সেটাই এই ওয়েবসাইট তৈরির লক্ষ্য। এর মাধ্যমে ই-সার্ভিস বুক-ও তৈরি করা যাবে। ফলে পরিষেবা সহজ হবে ও স্বচ্ছ্বতা আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+