কলকাতার দূষণ রোধে তৈরি মমতার মাস্টারপ্ল্যান, খোলসা করলেন ভাবী মেয়র ফিরহাদ হাকিম

দূষণ প্রতিরোধে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়ে গিয়েছে মাস্টারপ্ল্যান।

কলকাতাই এখন ভারতের সবচেয়ে দূষিত শহর। দিল্লির দূষণের মাত্রাকেও কলকাতা ছাপিয়ে গিয়েছে বলে পরিবেশবিদেরা জানিয়েছেন। সকলের অলক্ষ্যে তিলোত্তমা কলকাতা দূষণের মাত্রা বিচারে চলে এসেছে প্রথম স্থানে। তবে এই অবস্থা থেকে শহরকে বের করে আনতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়ে গিয়েছে মাস্টারপ্ল্যান।

কলকাতার দূষণ রোধে তৈরি মমতার মাস্টারপ্ল্যান, খোলসা করলেন ভাবী মেয়র ফিরহাদ হাকিম

কলকাতার ভাবী মেয়র ফিরহাদ হাকিম এদিন জানিয়েছেন, দূষণ প্রতিরোধে কলকাতা ও তার আশেপাশে বনসৃজনের বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার এক বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় এই বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েও ফেলেছেন।

কলকাতা শহরের বুকে নানা জায়গায় ব্যাপক আকারে বনসৃজনের কাজে হাত লাগাবে পুরসভা ও শহরের উন্নয়নের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন। এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম।

কলকাতা শহরের দূষণের মাত্রা দিল্লিকে ছাপিয়ে গেলেও এটি যে দেশের সবচেয়ে দূষিত শহর তা মানতে রাজি নন ভাবী মেয়র। তাঁর যুক্তি, প্রতিবছরই পুজোর মরশুমে একটা দূষণের পরিবেশ তৈরি হয়। এছাড়া কলকাতার পাশে আরব সাগরের মতো কোনও সমুদ্র নেই যা মুম্বই শহরে রয়েছে। মুম্বইয়েও কলকাতার মতো দূষণ হয়। তবে সাগরের হাওয়ায় দূষণের মাত্রা অনেকটা কেটে যায়। কলকাতার সংলগ্ন গঙ্গা থাকলেও তা খুব বেশি দূষণের মাত্রা কমাতে সাহায্য করে না।

প্রসঙ্গত, পরিসংখ্যান বলছে গত কিছুদিনে কলকাতার দূষণের মাত্রা দিল্লিকে ছাপিয়ে গিয়েছে। 'অত্যন্ত খারাপ' ক্যাটেগরিতে রয়েছে কলকাতার আবহাওয়া তথা এয়ার কোয়ালিটি ইনডেক্স। এই ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইনডেক্সের ওয়েবসাইটই জানাচ্ছে, কলকাতার রবীন্দ্র ভারতী স্টেশনে দিন কয়েক আগে দূষণ ৩৮১ মাত্রায় পৌঁছে গিয়েছিল। সেখানে সেই মুহূর্তে দিল্লির সবচেয়ে দূষিত এলাকা বলে পরিচিত অশোক বিহারের দূষণের মাত্রা ছিল ২৯২.৫। এই জায়গা থেকেই কলকাতাকে বের করার চেষ্টা শুরু করছে রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+