‘পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিন’, পাহাড়ে অশান্তি দমনে পুলিশকে আর কী বার্তা মমতার

একদিন আগেই পাহাড় সমস্যার সমাধানে মোর্চাকে আলোচনার পথে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার প্রশাসনকে বার্তা কড়া হাতে অশান্তি দমনের।

পুলিশকে কড়া হাতে পাহাড়ে অশান্তি দমনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার প্রশাসনিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে হবে। অযথা অশান্তি আমি বরদাস্ত করব না।' পুলিশ-প্রশাসনকে পুরো পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেন তিনি।

একদিন আগেই পাহাড় সমস্যার সমাধানে মোর্চাকে আলোচনার পথে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন কেন এই অশান্তি? গোর্খাল্যান্ড ছাড়া ন্যাহ্য সমস্ত দাবি মানব, আপনারা আলোচনা বসুন। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেও মোর্চাকে আলোচনার রাস্তা দেখানোর পাশাপাশি প্রশাসনকেও কড়া হাতে অশান্তি দমনের নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী।

‘পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিন’, পাহাড়ে অশান্তি দমনে পুলিশকে আর কী বার্তা মমতার

এদিন শিলিগুড়ির প্রশাসনিক ভবনে পুলিশ কর্তাদের সঙ্গে পাহাড় প্রসঙ্গে আলোচনায় বসেন তিনি। পুলিশ কর্তাদের কাছে জানতে চান বর্তমানে কী পরিস্থিতি পাহাড়ের? তা নিয়ে পর্যালোচনাও করেন তিনি। দার্জিলিংয়ের কোথায় কোথায় অশান্তি হচ্ছে, কোথায় কী সমস্যা হচ্ছে- তা জানতে চান প্রশাসনের কাছে।

প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে সবিস্তারের জানানো হয় সমস্ত অশান্তির কথাই। এছাড়া পাহাড়ে রসদ কমেছে বলেও প্রশাসন পাহাড়বাসীর উদ্বেগের কথা তুলে ধরেন প্রশাসনিক অধিকর্তারা। প্রসঙ্গত উঠে আসে পাহাড়ে সবজি বোঝাই গাড়ি জ্বালানোর কথা। মোর্চা এই অগ্নিকাণ্ড নিয়ে উল্টো প্রচার চালাচ্ছে বলেও জানানো হয় মুখ্যমন্ত্রীকে। এরপরই প্রশাসনকে পরিস্থিতির ওপর আরও কড়া নজর রাখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এছাড়া আদিবাসীদের সমস্যা নিয়েও অ্যাডভাইসরি বোর্ডের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, আদিবাসীদের কোথাও যেন কোনও সমস্যা না হয়। আদিবাসী মহিলাদের উপর কোনও নির্যাতন তিনি মানবেন না। তা কড়া হাতে দমন করতে হবে প্রশাসনকে। উল্লেখ্য, কিছুদিন আগেই আদিবাসী মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রায়গঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+