'রান্নাঘর জ্বালিয়ে বকবক করছে' জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যুতে মোদীকে তোপ মমতার
জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রান্নাঘরে আগুন লাগিয়ে কেন্দ্র শুধু বকবক করছে। কাজের কাজ কিছুই করছে না। পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে। থামার নাম নেই। আর কেন্দ্র সরকার কিছুই করছে না। এই বলে জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটনা হল, চার বছরে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে পেট্রোলের দাম। ডিজেলের দাম সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ৭৬.৪৪ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ৬৭.২৭ টাকা।
কেন্দ্রীয় তেল মন্ত্রক জ্বালানিতে রাজস্ব শুল্ক কমানোর প্রস্তাব দেয়। তবে এবারের বাজেটে সেই প্রস্তাব খারিজ করে দেয় অরুণ জেটলির অর্থমন্ত্রক। দক্ষিণ এশীয় দেশের মধ্যে ভারতে এই মুহূর্তে পেট্রোল-ডিজেলের খুচরো দাম সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গেই কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়েননি মমতা। তিনি বলেছেন, জ্বালানি তেলের দামবৃদ্ধিতে হেঁশেলে আগুন জ্বলছে, সাধারণ মানুষ ভুগছেন। তবুও সরকারের কোনও নজর নেই। শুধু বুলি আওড়ে যাচ্ছে মোদীর কেন্দ্র সরকার।












Click it and Unblock the Notifications