জগন্নাথ দর্শনে মমতা, মন্দির ঘুরিয়ে দেখাতে ৫০০ সেবায়েত
নিরাপত্তার ব্রজ আঁটুনির মধ্যে পুরীতে জগন্নাথ দর্শনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে মন্দির ঘুরিয়ে দেখানো জন্য মোতায়েন করা হয়েছে ৫০০ সেবায়েত।
কলকাতা ও ভুবনেশ্বর, ১৯ এপ্রিল : নিরাপত্তার ব্রজ আঁটুনির মধ্যে পুরীতে জগন্নাথ দর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবায়েত সম্মিলনীর পক্ষ থেকে তাঁর পুজো দেওয়া ও মন্দিরের প্রবেশ নিয়ে আপত্তি তুললেও মন্দির কমিটির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর ব্যবস্থা করা হয়েছে। তাঁকে মন্দির ঘুরিয়ে দেখানো জন্য মোতায়েন করা হয়েছে ৫০০ সেবায়েত।
মঙ্গলবার থেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথদেব দর্শন ও পুজো দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। মন্দিরের সেবায়েত সম্মিলনীর একাংশ তাঁর প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন তোলে।

সেই বিতর্কের অবসান ঘটাতে এদিন পুরীর মন্দির কমিটির পক্ষ থেকে সুবন্দোবস্ত করা হয়েছে। যাতে নতুন করে আর কোনও বিতর্ক তৈরি না হয়, সেজন্য বিশেষভাবে দৃষ্টি রাখা হয়েছে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো হবে এমনও পরিকল্পনা ছিল সেবায়েতদের একাংশের। সেইসব সঙ্কট কাটিয়ে বিপুল সংবর্ধনায় ভরিয়ে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
উল্লেখ্য, গোমাংসের পক্ষে সওয়াল করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ নিয়ে তীব্র আপত্তি তোলেন। তাঁরা মুখ্যমন্ত্রীকে বাধা দেবেন বলে পরিকল্পনাও করেন। এরপর সেবায়েত কমিটির সম্পাদক সোমনাথ খুন্টিয়াকে আটক করা হয়। এরপর পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলেছেন পুরীর জগন্নাথ মন্দিরকে।












Click it and Unblock the Notifications