Mamata banerjee London Visit: বিমানবন্দরে আগুন, হুলস্থুল কাণ্ড! পিছিয়ে গেল মমতার লন্ডন যাত্রা

Mamata banerjee London Visit: পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর লন্ডন সফর। শনিবার সকালে লন্ডন যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু হিথরো বিমানবন্দরে আগুনের জেরে সমস্ত বিমান বাতিল হয়ে যায়। ফলে মুখ্যমন্ত্রীর লণ্ডন সফর ঘিরে শুরু হয় জল্পনা। যা জানা যাচ্ছে, পরিস্থিতি খতিয়ে দেখে সফর পিছিয়ে দেওয়া হয়েছে। যা খবর, আগামী সোমবার অর্থাৎ ২৪ মার্চ লন্ডনের উদ্দেশ্য রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সকালে সম্ভবত এয়ার ইন্ডিয়ার বিমানে তাঁর উড়ে যাওয়ার কথা আছে। সফর পিছিয়ে যাওয়ায় নতুন করে প্রশাসনের তরফে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর। সূত্রের খবর, হিথরো বিমানবন্দরে আগুন এবং একের পর এক বিমান বাতিলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে আলোচনা হয়। এরপরেই নতুন করে সফরসূচি (Mamata banerjee London Visit) তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Mamata banerjee London Visit

Mamata banerjee London Visit: বিমানবন্দরে আগুন

বলে রাখা প্রয়োজন, লন্ডনের হিথরো বিমানবন্দর হঠাত করেই আগুন লেগে যায়। বিদ্যুতের সাবস্টেশনে আগুন লাগার ঘটনা ঘটে। এরপরেই রাতারাতি বিশ্বের অন্যতম এই ব্যস্ততম বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। এমনকী সমস্ত বিমান ওঠানামাও বন্ধ রয়েছে। যা খবর, আজ শুক্রবার গভীর রাত পর্যন্ত হিথরো বিমানবন্দর বন্ধ থাকবে। যদিও পরিস্থিতি এখন স্বাভাবিক বলেই জানা যাচ্ছে। ঘটনার পরেই দমকলের অন্তত ১০ টি ইঞ্জিন ছুটে যায়। অন্তত ৭০ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজে ঝাপিয়ে পড়েন। দ্রুত আগুন নেভানো হয়।

Mamata banerjee London Visit: শনিবার সকালে লন্ডন উড়ে যাওয়ার কথা ছিল

ঘটনার পরেই একের পর এক বিমানকে মাঝপথেই ঘুরিয়ে দেওয়া হয়। এমনকী এয়ার ইন্ডিয়া লন্ডন যাওয়ার সমস্ত বিমান রাতারাতি বাতিল করে। আগামীকাল শনিবার লন্ডন উড়ে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee London Visit)। ঘটনার জেরে বাতিল হয় মুখ্যমন্ত্রীর বিমানও।

এরপরেই তাঁর সফরসূচি পিছিয়ে যেতে পারে বলে জল্পনা তৈরি হয়। যা খবর, এই বিষয়ে প্রশাসনিক স্তরে আলোচনা হয়। এরপরেই নতুন করে সফরসূচি তৈরি করা হয়েছে। নবান্ন সূত্রেখবর, আগামীকাল শনিবার নয়, লন্ডন মুখ্যমন্ত্রী উড়ে যাবেন আগামী সোমবার। সকালের বিমান ধরার কথা আছে।

Take a Poll

বলে রাখা প্রয়োজন লন্ডনে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি আছে। বিশেষ করে ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বক্তব্য রাখবেন। এছাড়ও সে দেশে বাণিজ্য সম্মেলন সহ একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা আছে প্রশাসনিক প্রধানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+