ফের জয়েন্ট নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, গুজরাতিতে হলে বাংলায় পরীক্ষা নয় কেন ব্রাত্য? মোদীকে চিঠি মমতার

ফের জয়েন্ট নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, গুজরাতিতে হলে বাংলায় পরীক্ষা নয় কেন ব্রাত্য? মোদীকে চিঠি মমতার

ফের জয়েন্ট পরীক্ষা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত। গুজরাতি ভাষায় যদি জয়েন্ট পরীক্ষা হতে পারে তাহলে কেন বাংলা ভাষায় হবে না প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে।

ফের জয়েন্ট নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, গুজরাতিতে হলে বাংলায় পরীক্ষা নয় কেন ব্রাত্য? মোদীকে চিঠি মমতার

জয়েন্ট পরীক্ষা নিয়ে ফের প্রকাশ্যে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গুজরাতি ভাষায় জয়েন্ট পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যদি গুজরাতি ভাষায় জয়েন্ট পরীক্ষা করা হয় তাহলে বাংলা ভাযাতে কেন পরীক্ষা নেওয়া হবে না এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এর আগেও জয়েন্ট পরীক্ষা করানো দাবি জানিয়েছিলেন তিনি।

করোনা আবহে জয়েন্ট পরীক্ষা করানোর বিরোধিতায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা। তাঁর নেতৃত্বেই সুপ্রিম কোর্টে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে মামলা করেছিল ৬টি রাজ্য। অবিজেপি রাজ্যগুলিই সামিল হয়েছিল এই বিরোধিতায়। কিন্তু সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় সেই আবেদন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পরীক্ষা নেওয়া হয়।

আজ নবান্ন সভাঘর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতীদের ভার্চুয়াল সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, জয়েন্ট এন্ট্রান্স বাংলাতেও হোক, কেন্দ্রকে এই নিয়ে চিঠি দিয়েছি। রাজ্যে ৩০টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, ৫০টি নতুন কলেজ তৈরি করেছে রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে। একাধিক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হয়েছে। বাংলার পড়ুয়াদের প্রতিভার তুলনা হয় না, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+