বাজপেয়ীর অবস্থা আরও সংকটজনক! দিল্লি যাচ্ছেন মমতা

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে দেখতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বাজপেয়ী মন্ত্রিসভায় রেলমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন মমতা।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে দেখতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বাজপেয়ী মন্ত্রিসভায় রেলমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজপেয়ীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কও ছিল বেশ ভাল।

বাজপেয়ীর অবস্থা আরও সংকটজনক! দিল্লি যাচ্ছেন মমতা

বাজপেয়ী মন্ত্রিসভায় ১৯৯৯-এর ১৩ অক্টোবর থেকে ২০০১-এর ১৫ মার্চ পর্যন্ত রেলমন্ত্রকের দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০০৪-এর ৮ জানুয়ারী পর্যন্ত মন্ত্রক বিহীন মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে মা গায়েত্রী দেবীর পায়ে হাত দিয়ে নমস্কার করেছিলেন অটল বিহারী বাজপেয়ী।

গত দু'মাস ধরে এইমস-এর কার্ডিও থোরাসিক ওয়ার্ডে ভর্তি রয়েছেন অটল বিহারী বাজপেয়ীকে। এইমস-এর দোতলায় অটল বিহারীর জন্য এই ওয়ার্ডটি তৈরি করা হয়েছে। এই মুহূর্তে ৯ জনের একটি মেডিক্যাল বোর্ড প্রাক্তণ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উপরে নজর রেখে চলেছে। এইমস-এর বাইরে বাড়িয়ে দেওয়া হয়েছে পুলিশি নিরাপত্তা।

১১ অগাস্ট এইমস-এ গিয়ে অটল বিহারী বাজপেয়ীকে দেখে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বুধবার স্বাধীনতার দিবসের অনুষ্ঠানের মধ্যেও এইমস-এ যান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এরপরই রাতে এইমএস-এ যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ৪৩ মিনিট ধরে হাসপাতালে ছিলেন। রাতের দিকে হাসপাতালে আসেন শাহনওয়াজ হোসেন, হর্ষবর্ধন, পীযূষ গোয়েল, সুরেশ প্রভু, অশ্বিনী কুমার-দের মতো বিজেপি-র শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার সকালে এইমস-এ যান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। অমিত শাহরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+