গুরুত্বে বিরোধী জোট! ভিন রাজ্য থেকে প্রচার শুরু মমতার

এবারের লোকসভা নির্বাচনে ভিন রাজ্য থেকে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, প্রথম সভা করতে চলেছেন বিশাখাপত্তনমে।

এবারের লোকসভা নির্বাচনে ভিন রাজ্য থেকে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, প্রথম সভা করতে চলেছেন বিশাখাপত্তনমে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর আমন্ত্রণে যাচ্ছেন সেখানে। ২ থেকে ৪ এপ্রিল যাচ্ছেন উত্তরবঙ্গের প্রচারে। সেখান থেকে অসমের ধুবড়িতে দলীয় প্রার্থীর সমর্তনে প্রচারে যাবেন।

ভিন রাজ্যে দিয়ে প্রচার শুরু মমতার

ভিন রাজ্যে দিয়ে প্রচার শুরু মমতার

রাজ্যে লক্ষ্য ৪২-এ ৪২। সেই লক্ষ্যে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো নিজে না নামলেও, সবই সামাল দিচ্ছেন দলীয় সহকর্মীরা। দেশের বিরোধী জোটকে গুরুত্ব দিতে এবার রাজ্য থেকে নয়, ভিন রাজ্য থেকে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর আমন্ত্রণে ৩১ মার্চ বিরোধী জোটের সভায় যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা রয়েছে ১ এপ্রিল।

রাজ্যে প্রচার শুরু ২ এপ্রিল

রাজ্যে প্রচার শুরু ২ এপ্রিল

সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রচার শুরু করতে চলেছেন ২ এপ্রিল। ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচার সভায় অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দলীয় প্রার্থীর প্রচারে যাবেন পড়শি রাজ্যে

দলীয় প্রার্থীর প্রচারে যাবেন পড়শি রাজ্যে

পশ্চিমবঙ্গ ছাড়া তৃণমূল এবার যেসব রাজ্যে প্রার্থী দিয়েছে তার মধ্যে রয়েছে অসমও। উত্তরবঙ্গ থেকে অসমের ধুবড়িতে প্রচারে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+