দার্জিলিং সফর কাটছাঁট! বিকেলের বিমানে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী

মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় দার্জিলিং সফর কাটছাঁট করেই শহরে ফিরছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বুধবার বিকেলে বাগডোগরা থেকে বিমানে কলকাতায় ফিরবেন তিনি।

মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় দার্জিলিং সফর কাটছাঁট করেই শহরে ফিরছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বুধবার বিকেলে বাগডোগরা থেকে বিমানে কলকাতায় ফিরবেন তিনি। ৫.৩০-এ দমদমে নামার কথা রয়েছে। সেখান থেকে সরাসরি যাবে দুর্ঘটনাস্থলে। যাওয়ার কথা রয়েছে এসএসকেএম-এও।

দার্জিলিং সফর কাটছাঁট! বিকেলের বিমানে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী

অত্যন্ত দুঃখজনক ঘটনা। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় প্রথম প্রতিক্রিয়া এমনটাই বলেছিলেন দার্জিলিং-এ থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার রাতে তিনদিনের সফরে দার্জিলিং গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর মঙ্গলবার সকালে আধিকারিকদের নিয়ে পায়ে হেঁটে যান লালকুঠিতে। দুপুরে জেলাশাসকের বাংলোয় জিটিএ নিয়ে বৈঠক করেন। পরে বিকেলে ব্রিজ ভেঙে পড়ার খবর পাওয়ার পরেই কলকাতায় ফিরতে চেয়েছিলেন। কিন্তু সন্ধে নামায় এবং বৃষ্টি শুরু হওয়ায় সিদ্ধান্ত বদল করা হয়।

উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মন কলকাতায় পড়ে থাকলেও কলকাতায় ফেরার বিমান নেই। বুড়ি ছোঁয়ার মতো বুধবারের সরকারি অনুষ্ঠানে হাজিরা দিয়েই কলকাতায় ফিরতে চলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার দার্জিলিং-এ বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস অনুষ্ঠান রয়েছে।
সূত্রের খবর অনুযায়ী অনেক রাত পর্যন্ত রিচমন্ড হিলে বসেই উদ্ধার কাজে তদারকি করেন মুখ্যমন্ত্রী। বারবার ফোন করে ফিরহাদ হাকিমের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। কথা বলেন পুলিশ কমিশনারের সঙ্গেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+