এবার কলকাতায় প্রচারের ময়দানে মমতা, দুই হেভিওয়েট কেন্দ্রে সভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো
এবার কলকাতায় প্রচারের ময়দানে মমতা, দুই হেভিওয়েট কেন্দ্রে সভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো
এবার নজর কলকাতায়। আজ উত্তরবঙ্গ থেকে ফিরেই কলকাতায় পর পর দুটি জনসভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি তিনি করবেন যাদবপুরে। তারপরের সভাটি করবেন টালিগঢ্জে। দুই হেভিওয়েট কেন্দ্রে সভা দিয়েই কলকাতার ভোটের প্রচার শুরু করছেন মমচা। এই দুই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দুই হেভিওয়েট নেতা।

কোচবিহার উত্তরে ও শীতলকুচিতে সভা
আজ ফের উত্তরবঙ্গে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গে কোচবিহার উত্তর ও শীতলকুচিতে সভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। প্রথম সভা করবেন কোচবিহা উত্তরে। দ্বিতীয় সভাটি করবেন শীতলকুচিতে। গতকাল উত্তরবঙ্গের সভা থেকেই সুজাতা মণ্ডলের উপর হামলা নিয়ে সরব হয়েছিলেন মমতা। বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মা বোনেদের একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি।

কলকাতায় সভা
উত্তরবঙ্গ থেকে আজই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। কলকাতায় ফিরেই তিনি পর পর দুটি সভা করবেন। প্রথম সভাটি করবেন যাদবপুর কেন্দ্রে। এবং দ্বিতীয় সভাটি করবেন টালিগঞ্জে। দুটি সভাই অত্যন্ত গুরুত্ব পূর্ণ। তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট নেতা প্রার্থী হচ্ছেন এই দুই কেন্দ্রে। বিজেপি এই দুই কেন্দ্রেই হেভিওয়েট প্রার্থী দিেয়ছে। টালিগঞ্জে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে বিজেপি। গতকাল বিজেপি প্রার্থীর হয়ে প্রচার চালিয়েছেন শুভেন্দু অধিকারী।

কলকাতায় প্রচারে মোদী
শহর কলকাতার নাগরিকদের মন জয়ে প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর শহর কলকাতায় পদযাত্রা করবেন প্রধানমন্ত্রী। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা দুই কেন্দ্রেই পদযাত্রা করবেন তিিন। মোদীর পদযাত্রা দিয়ে শহরবাসীর মন জয়ে বড় চমক দিতে চাইছে বিজেপি এমনই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর জেপি নাড্ডাও নাকি পদযাত্রা করবেন কলকাতা শহরে।

সিঙ্গুর টার্গেট
শহর কলকাতায় পাশাপাশি আজ বিজেপির নজরে রয়েছে সিঙ্গুরও। নন্দীগ্রামের পর সিঙ্গুরকে পাখির চোখ করেছেন অমিত শাহরা। আজ সিঙ্গুরে রোড শো করার কথা রয়েছে অমিত শাহের। সেখানে দলীয় প্রার্থীর হয়ে পথসভা করবেন তিনি। তারপর ডোমজুরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের হয়ে রোড শো করার কথা রয়েছে অমিত শাহের।












Click it and Unblock the Notifications