নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কর্মসূচি! সোমবার রাজপথে নামছেন মমতা

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রবিবার জেলা থেকে শহর, পথে নেমেছেন মন্ত্রী থেকে বিধায়ক সকলেই। মিছিল থেকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান তোলা হয়েছে।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রবিবার জেলা থেকে শহর, পথে নেমেছেন মন্ত্রী থেকে বিধায়ক সকলেই। মিছিল থেকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান তোলা হয়েছে। সোমবার এই আন্দোলনকে আরও জোরদার করতে রাজপথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা একটায় আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল গান্ধী মূর্তি হয়ে যাবে জোড়াসাঁকোয়।

নাগরিকত্ব আইন বাতিলের দাবি

নাগরিকত্ব আইন বাতিলের দাবি

পোস্টার প্ল্যাকার্ড নিয়ে হওয়া মিছিল থেকে মোদী সরকারের বিরুদ্ধে স্লোগন তোলা হয়েছে। পাশাপাশি নতুন নাগরিকত্ব আইন বাতিলের দাবিও তোলা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, তাঁরা চান এই ধরনের বিভাজিত নাগরিকত্ব আইন অবিলম্বে বাতিল করা হোক।

মিছিল থেকে শান্তি রক্ষার জন্য আবেদন

মিছিল থেকে শান্তি রক্ষার জন্য আবেদন

উত্তরবঙ্গই হোক কিংবা দক্ষিণবঙ্গ, নাগরিকত্ব আইনের বিরোধিতা করে হওয়া তৃণমূলের মিছিল থেকে সাধারণ মানুষের কাছে শান্তির জন্য আবেদন জানানো হয়েছে।

সোমবার পথে নামবেন মমতা

সোমবার পথে নামবেন মমতা

সোমবার পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিঘা থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো নিজেই। বেলা একটায় আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল গান্ধী মূর্তি হয়ে যাবে জোড়াসাঁকোয়। তিনিই এই মিছিলের নেতৃত্ব দেবেন।

মঙ্গলবারও শহরে বেরোবে মিছিল

মঙ্গলবারও শহরে বেরোবে মিছিল

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবারের মিছিল হবে দক্ষিণে, যাদবপুর এইট বি স্ট্যান্ড থেকে মিছিল বের করা হবে। সেই মিছিল যাবে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+