পাখির চোখ বিনিয়োগ, উৎপাদন শিল্পে জোয়ার আনতে এবার চিন পাড়ি দিচ্ছেন মমতা

গতবার প্রাথমিকভাবে সম্মতি জানালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফরে শেষ মুহূর্তে বাধ সেধেছিল কেন্দ্র। এবার আগে থেকেই সেই পথ পরিষ্কার করছেন মমতা।

গত বছরের জুন মাস চিন সফরে যেতে চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক বছর পেরিয়ে আসন্ন জুনে চিন সফরে যাচ্ছেন তিনি। জুন মাসের শেষ সপ্তাহে তিনি চিন যাবেন বাংলার জন্য লগ্নি আনতে। সঙ্গে বাংলা তথা দেশের তাবড় শিল্পপতিরা যাবেন চিন সফরে। অমিত মিত্র-সহ তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরাও তাঁর সঙ্গে চিন সফরে যেতে পারেন।

গতবার প্রাথমিকভাবে সম্মতি জানালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফরে শেষ মুহূর্তে বাধ সেধেছিল কেন্দ্র। শেষপর্যন্ত সম্মতি দেয়নি চিন সফরে। এবার আগে থেকেই সেই পথ পরিষ্কার করে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিনের উৎপাদন শিল্প নিয়েই বিশেষ আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে গতবার রাশিয়া ও পোলান্ডের আগে তিনি বেছে নিয়েছিলেন চিনকেই। কিন্তু সেবার যাওয়া হয়নি।

পাখির চোখ বিনিয়োগ, এবার চিন পাড়ি দিচ্ছেন মমতা

এবার চিনে যেতে বিশেষ আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগ টানার লক্ষ্যেই তাঁর এই চিন সফর। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের পর বহু দেশ থেকেই ডাক পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেইমতোই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিল চিনা কমিউনিস্ট পার্টিও। মমতাও চান উৎপাদন শিল্পে চিনা বিনিয়োগ বাংলায় আনতে।

চিনের উৎপাদন শিল্প তাঁকে বিশেষভাবে টেনেছে। তাই চিনের উৎপাদনকে কাজে লাগিয়ে তিনি বাংলার শিল্পে জোয়ার আনতে চান। চান বাংলায় বিনিয়োগ করুন চিনা উদ্যোগপতিরা। সেই কারণেই তিনি চিনা বিনিয়োগকারীদের বার্তা দেবেন বাংলা কেন উৎপাদন শিল্পের জন্য আদর্শ। এমনিতেই চিন আগ্রহী ছিল, এবার সেই আগ্রহকে বাস্তবে আনতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+