Mamata Banerjee: হাঁটু থেকে বের হল ফ্লুইড, বাড়িতেই পর্যবেক্ষণে থাকবেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee Health Condition: মুখ্যমন্ত্রীর হাঁটুতে সফল অস্ত্রোপচার। হাঁটুতে জমা ফ্লুইড বের করলেন চিকিৎসকরা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েকদিন হাসপাতালে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু তা শোনেননি।
সেই মতো সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ এসএসকেএম থেকে হুইলচেয়ারে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়( West Bengal CM)। পায়ে প্লাস্টার। তবে হাসপাতাল থেকে বের হওয়ার সময় কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী। শুধুমাত্র হাত দেখিয়ে সবাইকে আশ্বস্ত করেন তিনি।

গত কয়েকদিন আগে হেলিকপ্টারে ঝড়ের মধ্যে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ভাবে বায়ুসেনার হেলিপ্যাডে নামানো হয় তাঁর কপ্টার। আর সেখান থেকে নামার সময় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে দ্রুত উড়িয়ে আনা হয় তাঁকে। নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। দীর্ঘ শারীরিক পরীক্ষার পর মুখ্যমন্ত্রীর হাঁটুতে বেশ কিছু চোট ধরা পড়ে। সেই সময়ই তাঁকে হাসপাতালে ভর্তি থেকে চিকিতসা করানোর পরামর্শ দেন। কিন্তু তা শুনেই বাড়ি ফেরেন।
কয়েকদিন ধরে কালীঘাটের বাড়িতেই চিকিতসা চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাঁটুতে জমে থাকা ফুইড বের করাটা প্রয়োজন ছিল। সেই মতো বৃহস্পতিবার দুপুরেই এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত অনুযায়ী তাঁর ছোট একটি অস্ত্রোপচার হাঁটুতে করা হয়। কিন্তু তাঁর আগে সিটি স্ক্যান সহ আরও বেশ কয়েকটি পরীক্ষা করা হয় বলে খবর। আর এরপরেও পই অপারেশন করা হয় বলে খবর।
চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন ফিজিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান রাজেশ প্রামাণিক। ছিলেন আরও বেশ কয়েকজন ডাক্তার। মুখ্যমন্ত্রীকে চিকিৎসকরা কয়েকদিন হাসপাতালে থাকার কথা বলেন। কিন্তু তা শুনে বাড়ি ফিরবেন বলেই জানান মুখ্যমন্ত্রী। সেই মতো সাড়ে ৭টা নাগাদ প্লাস্টার বাঁধা পা নিয়ে বের হন তিনি। তবে এসওপি অনুযায়ী, এই সমস্ত অপারেশনের ক্ষেত্রে হাসপাতালে ২৪ ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণে থাকতে হয়।
#WATCH | West Bengal CM Mamata Banerjee discharged from Kolkata's SSKM hospital
— ANI (@ANI) July 6, 2023
The CM was admitted to the hospital after she received an injury while alighting from a helicopter after it made an emergency landing near Siliguri last week pic.twitter.com/RQDr0q4ZEW
তবে এদিন সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুরেই এসএসকেএমে পৌঁছে যান তিনি। মুখ্যমন্ত্রীকে ধরে গাড়িতে তুলে দেন অভিষেক। এমনকি তাঁর গাড়ি ছেড়ে মুখ্যমন্ত্রীর গাড়িতেই উঠে বসেন।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, বেশ কিছুদিন বিধি-নিষেধ মমতা বন্দ্যোপাধ্যায়কে মানতে হবে বলে জানা যাচ্ছে। এমনকি চিকিৎসকরাও কালীঘাটে বাড়িতে গিয়ে প্রত্যেকদিন তাঁকে দেখবেন বলে জানা যাচ্ছে। তবে কবে স্বাভাবিক হবে পরিস্থিতি তা অবশ্য জানা যায়নি।












Click it and Unblock the Notifications