৪২-এর লক্ষ্যে আজই প্রকাশ তৃণমূলে প্রার্থীদের নাম! একনজরে কয়েকটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম
মঙ্গলবার লোকসভা ভোটের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
মঙ্গলবার লোকসভা ভোটের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সোমবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার সঙ্গেই জল্পনা এবং কৌতুহল ছড়িয়েছে সবমহলে। তালিকায় কারা থাকতে চলেছে, কারাইবা বাদ পড়তে চলেছেন, তাই নিয়েই চলেছে জল্পনা।

সূত্রের খবর অনুযায়ী, কলকাতা ও আশপাশের আসনগুলিতে পুরনো প্রার্থী তথা সাংসদরাই এবারও প্রার্থী হবেন। যাঁদের মধ্যে রয়েছেন, কলকাতা উত্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণ থেকে সুব্রত বক্সি, ডায়মন্ডহারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, দমদম সৌগত রায়, বারাসত কাকলি ঘোষ দস্তিদার, ঘাটাল থেকে দেব, বোলপুর অসিত মাল, বীরভূম শতাব্দী রায়। কমকরে দশটি আসনে এবার নতুন প্রার্থীদের দেখা যেতে পারে। ইতিমধ্যে বাঁকুড়ার বিষ্ণুপুরের সৌমিত্র খান এবং বোলপুরের অনুপম হাজরাকে
বহিষ্কার করেছে তৃণমূল। এছাড়াও, ঝাড়গ্রাম থেকে উমা সোরেন, বাঁকুড়া থেকে মুনমুন সেন, কৃষ্ণনগর থেকে তাপস পাল, আরামবাগ থেকে অপরূপা পোদ্দারকে প্রার্থী করার সম্ভাবনা নেই বললেই চলে। বাদ পড়ার সম্ভাবনা রয়েছে ইদ্রিস আলি, সুগত বসু এবং চৌধুরী মোহন জাটুয়ারও। প্রার্থী তালিকায় রায়গঞ্জ থেকে থাকতে পারেন কানাইলাল আগরওয়াল। বহরমপুর থেকে তালিকায় থাকতে পারেন অপূর্ব সরকার। বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমের বড় ছেলের নাম প্রার্থী তালিকায় দেখা যেতে পারে।
তৃণমূলের সম্ভাব্য তালিকা একনজরে
দার্জিলিং অমর সিং রাই
জলপাইগুড়ি
কোচবিহার
আলিপুরদুয়ার
রায়গঞ্জ কানাইলাল আগরওয়াল
বালুরঘাট বিপ্লব চক্রবর্তী
মালদহ উত্তর মৌসম বেনজির নূর
মালদহ দক্ষিণ
জঙ্গিপুর
মুর্শিদাবাদ আবু তাহের খান
বহরমপুর অপূর্ব সরকার
কৃষ্ণনগর মহুয়া মৈত্র
রানাঘাট
বর্ধমান পূর্ব
বর্ধমান দুর্গাপুর
আসানসোল ইন্দ্রাণী হালদার
বোলপুর অসিত মাল
বীরভূম শতাব্দী রায়
বনগাঁ মমতাবালা ঠাকুর
ব্যারাকপুর দীনেশ ত্রিবেদী
হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া সাজদা আহমেদ
শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হুগলি রত্না দে নাগ
আরামবাগ
তমলুক দিব্যেন্দু অধিকারী
কাঁথি শিশির অধিকারী
ঘাটাল দীপক অধিকারী( দেব)
ঝাড়গ্রাম নিত্যানন্দ হেমব্রম/ বীরবাহা টুডু
মেদিনীপুর মানস ভুঁইয়া
পুরুলিয়া
বাঁকুড়া শম্পা দরিপা/ সমীর চক্রবর্তী
বিষ্ণুপুর শ্যামল সাঁতরা
দমদম সৌগত রায়
বারাসত কাকলি ঘোষ দস্তিদার
বসিরহাট গোলাম মোর্তাজা/ ফারুখ হালিম
জয়নগর প্রতিমা মণ্ডল
মথুরাপুর চৌধুরী মোহন জাটুয়া/কনকলতা জাটুয়া
ডায়মন্ডহারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়
যাদবপুর সুগত বসু/ অরূপ বিশ্বাস
কলকাতা দক্ষিণ সুব্রত বক্সি
কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়












Click it and Unblock the Notifications