৪২-এ ৪২-এর লক্ষ্যে তৃণমূলের ৪২ প্রার্থীর নাম মঙ্গলবার, মিশন ২০১৯-এ মমতা
মঙ্গলে উষা, বুধে পা। মঙ্গলবারই লোকসভার প্রার্থী ঘোষণা করে দিয়ে বুধবার থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলে উষা, বুধে পা। মঙ্গলবারই লোকসভার প্রার্থী ঘোষণা করে দিয়ে বুধবার থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতা জানান, মঙ্গলবার স্টিয়ারিং কমিটি ও দলের জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে বসছেন তিনি। বিকেলেই ঘোষণা করে দেওয়া হবে রাজ্যের ৪২ আসনের প্রার্থীর নাম।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর থেকেই টানটান উত্তেজনা রাজনৈতিক মহলে। কে টিকিট পাচ্ছেন, কার ঘাড়ে কোপ পড়তে চলেছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, কোনও কালবিলম্ব নয়। প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেলেই ঝাঁপিয়ে পড়তে হবে। ২০১৯-এই ফিনিশ করে দিতে হবে বিজেপিকে।
এদিন প্রার্থীর নাম ঘোষণার কথা জানানোর পাশাপাশি মোদী সরকারকেও একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, আমার কাছে খবর রয়েছে, আরও একটা স্ট্রাইক হবে। এমনকী সেই স্ট্রাইক হবে এপ্রিলেই। উল্লেখ্য, পুলওয়ামা-কাণ্ডের পর মোদী সরকারের দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর সোমবার তাঁর কথায় স্পষ্ট হয়ে গেল, বিজেপি সরকারের এই সার্জিক্যাল স্ট্রাইক আসন্ন লোকসভা নির্বাচনের জন্যই। আবারও একটা স্ট্রাইক করে বিজেপি ফায়দা লুঠতে চাইছে। কিন্তু সেই লক্ষ্যে সফল হবে না। ২০১৯-এ বিজেপি ফিনিশ হবেই হবে।












Click it and Unblock the Notifications