Mamata Banerjee: "কাজ করলে পদোন্নতি, কাজ না করলে...," দলের নিষ্ক্রিয়দের কড়া হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমো মমতার

Mamata Banerjee: নেতাজি ইন্ডোরে তৃণমূলের (TMC) মেগা সমাবেশ থেকে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ছাব্বিশের নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে গুরুত্বপূর্ণ বার্তা তৃণমূল নেত্রীর। অভিষেকের পর মমতার বক্তব্যেও উঠে এল তৃণমূলের বেসুরোদের প্রসঙ্গ।

মমতা বলেন, "ছাব্বিশে দলের কী করা উচিত, অভিষেক গুছিয়ে বলেছেন। যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি আমরা করব। কিন্তু যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন, বিবৃতি দেন, পার্টির সমালোচনা করেন, বিজেপি সিপিএম কংগ্রেসের সঙ্গে লড়াই করেন না, মানুষের পাশে থাকেন না, তাদের জন্য আমার কোনও দয়ামায়া নেই।

MAMATA REBELS

মমতা বলেন, আমার দয়ামায়া আছে আমার মাটির ঘরের ছোট্ট কর্মীটার উপরে, যে বুক দিয়ে জোড়াফুলকে আগলে রাখে। আমার সমস্ত কৃতজ্ঞতা আছে, যারা দলটাকে ভালোবেসে সমস্ত মিডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে ভোট দিয়ে বলে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বাংলার সংস্কৃতি আজ বিপন্ন।"

বিজেপিকে নিশানা করে মমতার আরও বক্তব্য, "রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়কে বঞ্চনা করছেন, বিবেকানন্দের হিন্দুধর্মকে ভুলিয়ে দিয়ে বহিরাগত হিন্দুধর্ম আনছে। বিজেপিকে এখন বলব কমরেড। গেরুয়া কমরেড। ওপরটা হলুদ, ভেতরটা লাল। তফসিলিদের ভোট নিয়ে বাবাসাহেব আম্বেদকরের ফটো তুলে দেয় দিল্লির অফিস থেকে।"

মমতা বলেন, "ভোট যত এগিয়ে আসে, তত এজেন্সির তৎপরতা বাড়ে। ভোট এলে মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে, কাকে কাকে চোর বলা হবে। জেলে তো অনেককেই ভরেছেন, কী করতে পারলেন? আরজি করের সমাধান পারেননি, লজ্জা করে না, আজ পর্যন্ত কি প্রমাণ করেছেন? ওদের টাকার জোর, এজেন্সির জোর। বাংলাকে টার্গেট করেছে, কারণ বাংলা লড়তে পারে।" বিজেপির আয়ু ২-৩ বছরের বেশি নেই বলে তোপ মমতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+