চাইলে এক মিনিটে গ্রেফতার করতে পারি, বিধানসভায় দাঁড়িয়ে দিলীপকে হুঁশিয়ারি মমতার

চাইলে এক মিনিটে গ্রেফতার করতে পারি। বিধানসভা থেকেই গ্রেফতারির হুমকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাম না করেই এই তোপ যে বিজেপি রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষকে।

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : চাইলে এক মিনিটে গ্রেফতার করতে পারি। বিধানসভা থেকেই গ্রেফতারির হুমকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাম না করেই এই তোপ যে বিজেপি রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষের দিকে, তা আর বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, চ্যালেঞ্জ ছুড়বেন না। ইচ্ছা করলে এক মিনিটে গ্রেফতার করতে পারি। আপনাকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, তা দিচ্ছে রাজ্য সরকারই।

উল্লেখ্য, ২৪ ঘণ্টা আগেই বিজেপি রাজ্য সভাপতি চ্যালেঞ্জ ছুড়েছিলেন, ক্ষমতা থাকলে গ্রেফতার করুন। আর এদিন ভরা বিধানসভায় তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। নোটকাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ দিয়ে শুরু, দলের রাজ্য সভাপতিকেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। এমনকী বঙ্গ বিধানসভা থেকে উত্তপ্রদেশ নির্বাচনে শাসক দলের পতন আসন্ন বলে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চাইলে এক মিনিটে গ্রেফতার করতে পারি, বিধানসভায় দাঁড়িয়ে দিলীপকে হুঁশিয়ারি মমতার

মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় দাঁড়িয়ে একপ্রকার ভবিষ্দ্বাণী করেছেন। বলেছেন, উত্তরপ্রদেশ নির্বাচনে গোহারা হারবে বিজেপি। মানুষ কেন্দ্রের শাসক দলকে যোগ্য জবাব দেবে। অন্যান্য রাজ্যেও জোর ধাক্কা অপেক্ষা করছে বিজেপি-র জন্য। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত মানবিক হতে হয়, দানবিক নয়। মানুষ ভোট বাক্সে তার জবাব দেবেই।

এদিন বিধায়কদের ভাতা বৃদ্ধির ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের পাঁচ হাজার টাকা করে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রীদের সমবেতন যাতে বিধায়করাও পান, সেই কারণেই এই সিদ্ধান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+