৪২-এ ৪২ চাই-ই চাই! কথার কথা নয়, আমার অ্যাকশন চাই, সাফ জানালেন মমতা

এক বছর আগের একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন ৪২-এ ৪২ চাই। লোকসভা নির্বাচনের আগে কোর কমিটির বৈঠক থেকে সেই একই সিদ্ধান্তে অনড় থাকলেন মুখ্যমন্ত্রী।

এক বছর আগের একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন ৪২-এ ৪২ চাই। লোকসভা নির্বাচনের আগে কোর কমিটির বৈঠক থেকে সেই একই সিদ্ধান্তে অনড় থাকলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট করে দিলেন, লক্ষ্যে স্থির থাকতে হবে, ৪২-এ ৪২ চাই-ই চাই।

৪২-এ ৪২, চাই-ই চাই

৪২-এ ৪২, চাই-ই চাই

তিনি এদিন ইভিএম হ্যাকের আশঙ্কা প্রকাশ করেছেন। তবু তার মধ্যেই একত্রিত করতে চেয়েছেন সবাইকে। বিজেপিকে যাবতীয় জারিজুরি শেষ করে, বাম-কংগ্রেসের সব ঘাঁটিকে গুঁড়িয়ে দিয়ে রাজ্যের সমস্ত আসনে জয়ই তাঁক এক ও একমাত্র উদ্দেশ্য। অর্থাৎ ৪২-এ ৪২ না পাওয়া পর্যন্ত স্বস্তি নেই।

ইঞ্চিতে ইঞ্চিতে জবাব

ইঞ্চিতে ইঞ্চিতে জবাব

তিনি বলেন, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতে হবে, ইঞ্চিতে ইঞ্চিতে নজর রাখতে হবে। বিজেপির মতো বিদঘুটে শক্তিকে কোনওভাবেই জায়গা দেওয়া যাবে না। গণতান্ত্রিক পথেই বিজেপির মতো অপশক্তিকে শে, করে বাংলা তথা দেশকে রক্ষা করতে হবে। তিনি এ ব্যাপাকে নেতা-কর্মীদের শপথ নিয়ে এগোতে নির্দেশ দেন।

‘আমার অ্যাকশন চাই’

‘আমার অ্যাকশন চাই’

মমতার বার্তা, কে কী করছে দেখার দরকার নেই। ওদের কথায় কী আসে যায়। আমাদের এটা করতেই হবে। করে দেখাতেই হবে। আমার অ্যাকশন চাই। সিপিএম, কংগ্রেস যা করছে করুক, ওদের দিকে তাকানোর দরকার নেই। আমাদেরকে ৪২ ছুঁতে হবে। এব্যাপারে কর্মীদের অ্যালার্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মিথ্যা প্রতিশ্রুতির সরকার

মিথ্যা প্রতিশ্রুতির সরকার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের এই সরকার দেশের জন্য কিছু করেনি। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু একটা প্রতিশ্রুতিও পূরণ করেনি সরকার। যেটুকু কাজ করেছে, তা বাংলাকে কপি করে। দেশ চালাতে জানে না মোদী সরকার। বাংলাকে কপি করে একটা প্রকল্প এনেছে যাওয়ার আগে। যা আমরা পাঁচ-সাত বছর আগেই করে দিয়েছি।

ফের কেন, প্রশ্ন মমতার

ফের কেন, প্রশ্ন মমতার

মমতা বলেন, সবাইকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এনেছি। এই প্রকল্পের সম্পূর্ণ টাকা দিই আমরা। এখন আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের নকল করে নতুন আয়ুস্মান ভারত এনেছে। সেখানে কেন্দ্র কিছু দেবে, রাজ্য কিছু দেবে। তা চালু করার জন্য চাপ দিচ্ছে। কিন্তু যে প্রকল্প আমরা আগেই করে ফেলেছি, তা ফের কী করে করব, কেনই বা করব, প্রশ্ন তোলেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+