Mamata At Kidirpur: অগ্নিদগ্ধ খিদিরপুর বাজার পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা, ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে বড় ঘোষণা

খিদিরপুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করলেন। দুর্ঘটনাস্থল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকার দোকান তৈরি করে দেবে এবং এর জন্য কোনও ব্যবসায়ীকে কোনও অর্থ দিতে হবে না।

মুখ্যমন্ত্রী মমতা এদিন বলেন, 'যাঁদের দোকান পুরোপুরি পুড়ে গিয়েছে, তাঁদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। অর্ধেক পুড়লে টাকার অঙ্ক ৫০ হাজার। আপাতত প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।' কলকাতা পুরসভা পুরো বাজারটি নতুন করে তৈরি করে দেবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আপাতত অস্থায়ী দোকানের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাজারের ভিতরের গুদামগুলিতে আগুন লাগে এবং সেখান থেকে তা ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের আগুন আয়ত্তে আনতে বেশ বেগ পেতে হয়। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে বহু দোকান ও গুদাম পুড়ে যাওয়ায় বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, বাজারের মধ্যে তেলের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু দোকান একেবারে ভস্মীভূত হয়ে যায়।

খিদিরপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। শুধু বহু দোকানের অনেক টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়েছে কিনা, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+