রাত পোহালেই পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষের সূচনার আগেই কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী
কালীঘাটের মন্দিরে পুজো দিেলন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার উত্তরবঙ্গ থেকে ফিরে এসেই তিনি কালীঘাটের মন্দিরে যান। এবং সেখানে গিয়ে পুজো দেন। আগামীকাল পয়লা বৈশাখ। কাকভোর থেকেই কালীঘাটের মন্দিরে ভিড় করবেন দর্শনার্থীরা।
এদিন মন্দিরে পুজো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সকলে শান্তিতে এবং সম্প্রীতিতে সব দিন কাটাক। আগামীকাল পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ। ভোর রাত থেকেই মন্দিরে ভিড় করতে শুরু করবেন দর্শনার্থীরা। হালখাতায় মায়ের পায়ের সিঁদুরদেওয়া টাকা ছুঁইয়ে সারাবছর ব্যবসার মঙ্গল কামনায় পুজো দেবেন ব্যবসায়ীরা।

দর্শনার্থীদের কথা মাথায় রেখে কালীঘাট মন্দির চত্ত্বরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কালীঘাট মন্দির চত্ত্বরে। সিসিিটভির মাধ্যমে নজরদারি চলছে। অন্যদিকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তাও বাড়ানো হয়েছে। গতকাল বেঙ্গালুরু বিস্ফোরণের দুই মাস্টারমাইন্ড গ্রেফতার হয়েছে রাজ্য থেকে। দিঘা থেকে পুলিশ তাঁদের গ্রেফতার করে।
তদন্তে জানা গিয়েছে কয়েকদিন আগে কলকাতার ধর্মতলা এবং লেনিন সরণীর হোটেলে ছিলেন তাঁরা। দুই জঙ্গি কর্নাটকের বাসিন্দা হলেও তারা আইএস মডিউলের সঙ্গে জড়িত। এই নিয়ে জোর তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই বিজেপি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। কীভাবে পুলিশের নজর এড়িয়ে দুই জঙ্গি কলকাকাতায় ঘুরে বেড়াল। বাংলা জঙ্গিদের সেফ জোনে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা।
এদিকে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় এজেন্সিকে। তিনি পাল্টা তোপ দেগেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এনআইএ জানানোর ২ ঘণ্টার মধ্যে রাজ্য পুলিশ দুই জঙ্গিকে ধরে দিয়েছে। যাঁরা রাজ্যের পুলিশ প্রশাসন নিয়ে প্রশ্ন তোলের তাঁরা এবার কি বলবেন। এই নিয়ে ভোটের মুখে শাসক বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।
এই ভোেটর আবহের মধ্যেই আজ পয়লা বৈশাখ। বাঙালির নববর্ষকে হাতিয়ার করে সকাল থেকেই প্রচারের ময়দানে নেমে পড়বেন তাতে কোনও সন্দেহ নেই। সকাল থেকেই একাধিক জায়গায় রোড শো, মিটিং মিছিল জনসংযোগে মাতবেন রাজনৈতিক দলের প্রার্থীরা।












Click it and Unblock the Notifications