রাজ্যের জন্য বিনিয়োগ টানতে মিউনিখ সফরে মুখ্যমন্ত্রী

কলকাতা, ৫ সেপ্টেম্বর : রোম থেকে আজ মিউনিখের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জন্য লগ্নি টানতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে জানা গিয়েছে। ২৯ জন সদস্যের বাণিজ্য প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর এই সফরে সঙ্গী হয়েছেন । রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রও এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন।

ইন্দো-জার্মান চেম্বার অফ কামার্স সহ একাধিক বণিকসভার সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন বলে জানা গিয়েছে। মিউনিখে যে একাধিক গুরুত্বপূর্ণ বানিজ্যকেন্দ্রগুলি রয়েছে তাদের অনেকের সঙ্গে রাজ্যের তরফে বৈঠক করা হবে বলে জানা গিয়েছে।

রাজ্যের জন্য লগ্নি টানতে মিউনিখ সফরে মুখ্যমন্ত্রী

খাদ্য প্রক্রিয়াকরণ, গাড়ি শিল্প, সহ একাধিক সংস্থার সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গের জন্য লগ্নি আনার চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য বহু আগে থেকেই অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠক যাতে সফল হয় তার জন্য একাধিক সফল শিল্পপতিদেরও এই সফরে সঙ্গে নিয়েছেন।

রাজ্যের হাতে যে ল্যান্ডব্যাঙ্ক আছে তাতে নতুন শিল্পের জন্য যথেষ্ট জমি রয়েছে এমন প্রস্তাব রাজ্যের তরফে দেওয়া হবে। এছাড়া পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যিক সুসম্পর্ক গড়ে তোলার প্রয়াস চালানো হতে পারে বলেও মনে করছে ওয়াকিবহল মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+