শহিদ মিনার থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা
গুরু গোবিন্দ সিংয়ের জন্মবার্ষিকীতে শহিদ মিনারে সভাতে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই রাজ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ৫ জানুয়ারি : ধর্মের উদ্দেশ্য হল সকলকে একজোট রাখা, ভালো রাখা, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। ধর্মের মানে হিংসা নয়, ঐক্য বজায় রাখা। কেউ ছোট, কেউ বড় নয়। তাই সকলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। এদিন রাজ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গুরু গোবিন্দ সিংয়ের জন্মবার্ষিকীতে শহিদ মিনারে সভাতে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা। এছাড়াও ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ অনেকে। সেই সভা থেকে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, যুগ যুগ ধরে বাংলায় সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। এইরাজ্যে সব ধর্মের মানুষ শান্তিতে সহাবস্থান করছেন এতদিন ধরে। এই পরিবেশ যাতে কোনওভাবেই নষ্ট না হয় সেই বিষয়েই সকলকে নজর দিতে অনুরোধ করেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা।
প্রসঙ্গত, হাওড়ার ধূলাগড়ে কিছুদিন আগেই এক ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। সেই ঘটনায় রাজ্য-কেন্দ্র দু'তরফেই গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পশ্চিমবঙ্গে সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে নজর কেড়েছে। সেই ঐক্যের বার্তাই ফের একবার গুরু গোবিন্দ সিংয়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications