Durga Puja 2024: রথ যেতেই পুজো উদ্যোক্তাদের সঙ্গে বসছেন মমতা! মঙ্গলেই হচ্ছে সেই মিটিং
Durga Puja 2024: দুর্গাপুজোর আর ১০০ দিনও বাকি নেই! ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এমনকি বেশ কিছু জায়গায় মাঠে বাঁশ পর্যন্ত পড়ে গিয়েছে। আর এই অবস্থায় বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। যা অবশ্য দুর্গাপুজো নিয়ে হতে চলেছে বলে খবর।
পুজো এবার কিছুটা এগিয়ে এসেছে। অক্টোবরের শুরুতেই মহালয়া। পুজো (Durga Puja 2024) শুরু হচ্ছে এবার ৯ অক্টোবর থেকে। যদিও তা খাতায় কলমে। কিন্তু মহালয়া হলেই খুলে দেওয়া হয় শহরের পুজো গুলো। ফলে হাতে আর আর বেশি সময় নেই। আর তাই এবার কিছুটা আগেই পুজো নিয়ে বৈঠকে বসছেন রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)।

আর সেই কারণেই আগামী ২৩ জুলাই অর্থাৎ মঙ্গলবার কলকাতার দুর্গাপুজো (Durga Puja 2024) কমিটিগুলিকে বৈঠকে ডাকা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হবে। যেখানে কলকাতা এবং জেলার পুলিশ প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। এছাড়াও থাকবেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিক, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ একাধিক শীর্ষ আধিকারিকরা।
যদিও এখনও পর্যন্ত কোথায় এই বৈঠক হবে তা এখনও জানা যায়নি। তবে গত কয়েক বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই পুজো সংক্রান্ত বৈঠক হয়। ফলে সেখানেই এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে।
পুজো উদ্যোক্তাদের আশা, গত কয়েক বছর ধরেই পুজো (Durga Puja 2024) নিয়ে বিশেষ উন্মাদনা দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিগুলিকে বড় অনুদান দেন। অনুদান বাড়িয়ে প্রত্যেক পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণায় খুবই খুশি পুজো কমিটিগুলি। এবার সেই অঙ্ক আরও বাড়তে পারে বলে আশা শহর এবং জেলার পুজো কমিটিগুলির।
বলে রাখা প্রয়োজন, এবার ২ রা অক্টোবর মহালয়া (Durga Puja 2024) পড়েছে। ৮ অক্টোবর পড়েছে পঞ্চমী তিথি। ৯ তারিখ ষষ্ঠী, ১০ অক্টোবর পড়ছে মহাসপ্তমী। এভাবেই আগামী ১৩ ওক্টোবর পড়ছে এবার দশমী। পুজো শেষ।












Click it and Unblock the Notifications