মোদীর জিএসটি-র নয়া নামকরণ মমতার, কী সেই নাম জেনে নিন

জিএসটি-র নয়া নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, জিএসটি-র নতুন নাম তিনি দিলেন 'গ্রেট সেলফিশ ট্যাক্স'।

কিছুদিন আগেই জিএসটি-কে গব্বর সিং ট্যাক্স বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। এবার সেই পথে হেঁটে জিএসটি-র নয়া নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জিএসটি-র নতুন নাম তিনি দিলেন 'গ্রেট সেলফিশ ট্যাক্স'।

মোদীর জিএসটি-র নয়া নামকরণ মমতার, কী সেই নাম জেনে নিন

সোমবার টুইট করে তিনি বলেন, জিএসটি অথবা গ্রেট সেলফিশ ট্যাক্স সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য, কর্মসংস্থান কেড়ে নেওয়ার জন্য, ব্যবসা বন্ধ করার জন্য়, অর্থনীতিকে ধ্বংস করার জন্য। পরিস্থিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ সরকার।

সেইসঙ্গে ৮ই নভেম্বর নোট বাতিলের বর্ষপূর্তি নিয়েও টুইট করেছেন মুখ্যমন্ত্রী। ওই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করতে নিজের টুইটার ইমেজকে কালো করে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, এর আগেও জিএসটি-র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিএসটি চালুর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নোট বাতিলের পর আরেকটি ঐতিহাসিক ভুল করল কেন্দ্র। তিনি বলেন, অহেতুক বিপর্যয় ডেকে আনল কেন্দ্রীয় সরকার। তবে জিএসটির বিরোধিতা নয়, যেভাবে তাড়াহুড়ো করে জিএসটি চালু করা হল, তার বিরোধিতা করেছেন তিনি। তাঁর দাবি, যেভাবে তাড়াহুড়ো করে জিএসটি চালু করা হল, তাতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের যথেষ্ট প্রভাব পড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+