দাবি আদায়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই জারি থাকবে! মধ্যরাতে ফেসবুক বার্তা মমতার

দাবি আদায়ে লড়াই জারি থাকবে কেন্দ্রের বিরুদ্ধে! মধ্যরাতে হঠাত ফেসবুক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার দুপুরে একাধিক ইস্যুতে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেই সাংবাদিক বৈঠকের পরিপ্রেক্ষিতেই এহেনে ফেসবুক পোস্ট বলেও উল্লেখ করেছেন প্রশাসনিক প্রধান।

মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পোস্ট লিখেছেন, নবান্নে দুপুরে আমি একটা ফেসবুক পোস্ট করেছি। একাধিক ইস্যু সেখানে উল্লেখ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেই বিষয়ে আলোচনা করা প্রয়োজন ছিল বলে মত তাঁর। আর তা বলে মুখ্যমন্ত্রী আরও লিখছেন, বাংলার মানুষ আমার কাছে সম্পদ। সবসময়ই তাঁদের ভালো থাকাকে গুরুত্ব দিয়েছি।

মধ্যরাতে ফেসবুক বার্তা মমতার

আর তাঁদের ভালো রাখতে সবরকম ভাবে কাজ করার চেষ্টা করা হচ্ছে বলেও ফেসবুকে উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকি কঠিন পরিশ্রম করছেন বলেও উল্লেখ। শুধু তাই নয়, মানুষের অধিকার যাতে কোথাও বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখারও কথা বলা হয়েছে। আর এই বিষয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রকেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

বলেন, কেন্দ্রের কিছু সিদ্ধান্তের কারণে বাংলার নিরপরাধ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হছে। আর এটা সবটাই রাজনৈতিক প্রতিহিংসা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এহেঞ্জ অত্যাচারের বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলে ফেসবুকে কড়া বার্তা। শুধু তাই নয়, মানুষের দাবি আদায়ের বিরুদ্ধে এই লড়াই জারি থাকবে বলে স্পষ্ট ফেসবুক বার্তা =য় উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

১০০ দিনের কাজ সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ। তা নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি লাগাতার ধর্না পর্যন্ত দিয়েছেন তিনি। কিন্তু এরপরেও বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি।

এই অবস্থায় দিল্লিতে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর মধ্যেই দিল্লিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। আর সেখানে রাজ্যের দাবি দাওয়াগুলি তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

দাবি আদায়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই জারি থাকবে!

তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও এহেন কটাক্ষ বঙ্গ বিজেপির। এক নেতার কথায়, কেন্দ্র যে হিসাব চাইছে তা দিয়ে দেওয়া হলেই সমস্যা মিটে যায়। কেন তা দেওয়া হচ্ছে না রাজ্যের তরফে প্রশ্ন ওই বিজেপি নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+