'ইডি সিবিআই এলে এক থালা মুড়ি দিয়ে দেবেন', একুশের মঞ্চ থেকে GST বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

'ইডি সিবিআই এলে এক থালা মুড়ি দিয়ে দেবেন', একুশের মঞ্চ থেকে GST বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

'মুড়ি ফিরিয়ে নাও, নইলে বিজেপি বিদায় নাও'। একুশের শহিদ স্মরণের মঞ্চ থেকে মুড়ির উপরে জিএসটি বাড়ানোর কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে গর্জে উঠেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলন, মুড়ির উপরে জিএসটি বাড়িয়েছে গরিব মানুষ খাবে কি? মঞ্চ থেকে এক থালা মুড়ি চেয়ে নেন তিনি। সমাবেশে আসা কয়েকজনের কাছ থেকে মুড়ি নিয়ে নিজেই থালা সাজিয়ে নন। তারপরেই কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্ত নিয়ে একের পর এক নিশানা করেছেন টিএমসি সুপ্রিমো।

মুড়ি ফিরিয়ে নাও, নইলে বিজেপি বিদায় নাও

মুড়ি ফিরিয়ে নাও, নইলে বিজেপি বিদায় নাও

জল-মুড়ি, এই খেয়েই গরিব মানুষের পেঠ ভরে। গ্রাম বাংলার ঘরে ঘরে মুড়ি থাকবে না সেটা হতে পারে না। বঙ্গবাসীর প্রিয় খাবারের তালিকায় পড়ে মুড়ি। কম দামে পুষ্টিকর খাদ্য। যে যেরকম ভাবে খেতে পছন্দ করেন। অল্পেই পেট ভরে যায়। সেই মুড়ির দামে আবার জিএসটি চাপিয়েছে মোদী সরকার। ১ জুলাই থেকে একাধিক পন্যের উপর জিএসটি বাড়ানো হয়েছে তার মধ্যে মুড়ি অন্যতম। গরিব মানুষকে না খেতে দিয়ে মারতে চাইছে মোদী সরকার। এদিন শহিদ স্মরণের মঞ্চ থেকে এক প্রকার এমনই অভিযোগ করেছেন তিনি।

কেন্দ্রকে নিশানা মমতার

কেন্দ্রকে নিশানা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'মুড়িতেও জিএসটি ? বিজেপির বন্ধু মুড়ি খাবেন না ? মুড়িতে কত জিএসটি ? মিষ্টিতেও জিএসটি ? চিড়েতেও জিএসটি ? দইতেও জিএসটি ? লস্যিতেও জিএসটি ? নকুলদানাতেও জিএসটি ? বাতাসায় কত জিএসটি ? নিম পাতায় কত জিএসটি ? লোকে কী খাবে? খাব কী? মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। পরিষ্কার কথা, মুড়ি খেয়ে থাকি।' এদিন সভা থেকে দলীয় কর্মীদের কাছ থেকে ১ থালা মুড়ি চেয়ে নেন মমতা। যাঁর কাছ থেকে মুড়ি নিয়েছিলেন তাঁকে আবার মুড়ি ফিরিয়ে দওয়ার নির্দেশ দেন রক্ষীদের।

রান্নার গ্যাস নিয়ে নিশানা

রান্নার গ্যাস নিয়ে নিশানা

রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়া নিয়েও এদিন কেন্দ্রকে তুলোধনা করেছেন টিএমসি সুপ্রিমো। মুড়ির জিএসটি বাড়ানো নিয়ে কেন্দ্রকে নিশানা করার পর সভা মঞ্চ থেকে গ্যাসের সিলিন্ডারের কাট আউট চেয়ে নেন মমতা। সভাস্থলে মিছিলে গ্যাসের সিলিন্ডারের কাট আউট নিয়ে এসেছিলেন কয়েকজন। সেখান থেকে পুলিশকে দিয়ে সেটা নিয়ে আসেন তিনি। মঞ্চে সেই কাট আউটটি ধরে দাঁড়াতে বলেন দেবকে। তারপর মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক নিশানা করেছেন মমতা।

ইডি সিবিআই এলে এক থালা মুড়ি দেবেন

ইডি সিবিআই এলে এক থালা মুড়ি দেবেন

ইডি-সিবিআই দিয়ে ভয় দেখিয়ে কিছু হবে না। এদিন মহিলা কর্মীদের উদ্দেশ্য করে মমতা বলেন, বাড়িতে ইডি সিবিআই এলে তাঁদের ঘরে বসতে বলবেন। আর হাতে এক থালা মুড়ি ধরিয়ে দেবেন। পাশে রেখেদেবেন একটা গ্যাসের সিলিন্ডার। রান্নার গ্যাসের দামে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। মোদী সরকার লাগাতার রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেেছন বলে তীব্র নিশানা করেছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+