'সিন্ডিকেট-রাজ' রুখতে কঠোর মুখ্যমন্ত্রী, রাজারহাট-নিউটাউনে ব্যাপক ধরপাকড়
বিধাননগর, ১৯ জুলাই : তোলাবাজি ও সিন্ডিকেটের জুলুম রুখতে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁর নির্দেশ পাওয়ার পরই রাজারহাট-নিউটাউন এলাকায় তোলাবাজদের শায়েস্তা করতে উঠেপড়ে লেগেছে প্রশাসন। [তোলাবাজির অভিযোগে গ্রেফতার সল্টলেকের তৃণমূল কাউন্সিলর]
এখন নিত্যদিন সল্টলেক এলাকায় ধরপাকড় চলছে। গত ১০ দিনে অন্তত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার সারারাত এই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়েছে।

শুধু সল্টলেক নয়, রাজারহাট, নিউটাউন, বাগুইআটি, জ্যাংড়া ইত্য়াদি এলাকা চষে ফেলছে পুলিশ। গ্রেফতর হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই শাসক দলের ঘনিষ্ঠ বলে খবর পুলিশ সূত্রে।
এর আগে সিন্ডিকেট রাজ ও তোলাবাজি রুখতে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেন। কোনও অভিযোগ পুলিশে জমা পড়তে তাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সল্টলেকের ৪১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনা সামনে আসতেই এই এলাকায় জাঁকিয়ে বসে সিন্ডিকেট ব্যবসা ও তাকে ঘিরে জুলুমবাজি ও দুর্নীতির খবর একে একে উঠে আসতে থাকে। এরপরই কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল সরকার।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications