৯০ থেকে কমে ৪৪, রাজ্য সরকারের অধীনস্থ কর্পোরেশন সঙ্কোচনের সিদ্ধান্ত মমতার
এবার রাজ্য সরকারের অধীনস্থ কোম্পানি ও কর্পোরেশনে কোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা মন্ত্রিসভায় দফতরের সংখ্যা কমানের পর এবার কর্পোরেশনের সংখ্যা কমিয়ে ফেলা হচ্ছে।
কলকাতা, ৯ ফেব্রুয়ারি : এবার রাজ্য সরকারের অধীনস্থ কোম্পানি ও কর্পোরেশনে কোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা মন্ত্রিসভায় দফতরের সংখ্যা কমানের পর এবার কর্পোরেশনের সংখ্যা কমিয়ে ফেলা হচ্ছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্য সরকারের অধীনস্থ ৯০টি কর্পোরেশনের সংযুক্তিকরণ ঘটিয়ে ৪৪টি করা হচ্ছে।
এর ফলে খরচ অনেকটাই কমবে। পাশাপাশি তিনি আশ্বস্ত করেছেন, কোনও কর্মী বা আধিকারিককে এর ফলে চাকরি খোয়াতে হবে না। তাঁরা যে পদে কাজ করছিলেন, সেইভাবেই কাজ করবেন। আগে থেকেই পরিকল্পনা ছিল ৪৬টি কর্পোরেশনের অবসান ঘটানোর। পরিকল্পনামাফিকই সেই ৪৬টি কর্পোরশনকে বাকি ৪৪টি কর্পোরেশনের মধ্যে সংযুক্ত করা হল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন, এটা একেবারেই একটা প্রশাসনিক সংস্কার। আমরা আরও ভালো কাজের লক্ষ্য, খরচ কমানোর চেষ্টায় মন্ত্রিসভার দফতর কমিয়েছি, এবার কর্পোরশেনর সংখ্যা কমানো হল। এর ফলে ওই ধুঁকতে থাকা কর্পোরেশন গুলির পুনরুজ্জীবন ঘটনা সহজ হবে।
বিরোধীরা অবশ্য রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সে অর্থে খুশি নন। তাঁদের বক্তব্য রাজ্য শিল্প নেই, এই অবস্থায় পুরনো সংস্থাগুলিকে বন্ধ করে দেওয়া ভালো বার্তা যাবে না রাজ্যবাসীর কাছে। এর কুপ্রভাব পড়বেই। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১৪ ফেব্রুয়ারি বিক্ষোভ অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য এর আগে রাজ্য সরকার মন্ত্রিসভার ২১টি দফতর কমিয়ে ১০টি দফতর করা হয়েছে। ফলে ৬৩টি দফতর কমে ৫২টি দফতর হয়েছে রাজ্য মন্ত্রিসভায়।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications