ফের মমতার বিমান বিভ্রাট, দিল্লি বিমানবন্দরে সাড়ে তিনঘণ্টার অধীর প্রতীক্ষা

নোটবন্দির সময় পাটনার সভা থেকে কলকাতায় ফেরার সময় মাঝ আকাশে প্রায় ৪০ মিনিট পাক খেয়েছিল মুখ্যমন্ত্রীর বিমান। এবার তার বিমান উড়তেই পারল না। বিমানবন্দরে আটক সাড়ে তিন ঘণ্টা।

ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বিভ্রাটে পড়লেন। শনিবার দিল্লি থেকে কলকাতা আসার পথে তাঁর বিমান যান্ত্রিক গোলযোগে উড়তেই পারল না। প্রায় ৩ ঘণ্টা ৪০ মিনিট পর অন্য বিমানে কলকাতা রওনা দেন তিনি। এয়ার ইন্ডিয়ার বিমানে এই বিভ্রাটের কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যান্ত্রিক গোলযোগে বিমানযাত্রীদের নিরাপত্তা ফের একবার প্রশ্নের মুখে।

বিমান বিভ্রাট দিল্লি বিমানবন্দরে

দিল্লি বিমানবন্দর থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ওড়ার কথা ছিল দুপুর ২ টো ২০ মিনিট নাগাদ। ২৫০ জন যাত্রী তখন যে যার আসনে বসে বিমান ওড়ার প্রতীক্ষা করছেন। তখনই জানিয়ে দেওয়া হয় বিমান ছাড়তে দেরি হবে যান্ত্রিক গোলযোগের কারণে। এরপর বিকেল ৫টা পর্যন্ত যান্ত্রিক গোলযোগ সারিয়ে বিমান ওড়াতে পারেনি কর্তৃপক্ষ।

শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয় অন্য বিমান যাত্রীদের নিয়ে উড়ে যাবে কলকাতার উদ্দেশে। হেভিওয়েট যাত্রী থাকা সত্ত্বেও কেনও এই গাফিলতি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এদিন বিমান যাত্রীদের মধ্যে ছিলেন বাংলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা।

 প্রতীক্ষা মমতার

এদিন দীর্ঘক্ষণ আটকে পড়ায় অনেক যাত্রীই অসুস্থ হয়ে পড়েন। শেষপর্যন্ত অন্য বিমান তাঁদের নিয়ে গন্তব্যে উড়ে যায়। এতবড় যান্ত্রিক গোলযোগ কেন আগে থেকে জানতে পারল না কর্তৃপক্ষ তা খতিয়ে দেখা হচ্ছে। কোথায় গাফিলতি সে ব্যাপারে নিশ্চিত হয়েই ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য এর আগে নোটবন্দির সময় পাটনার সভা থেকে কলকাতায় ফেরার সময় মাঝ আকাশে প্রায় ৪০ মিনিট পাক খেয়েছিল মুখ্যমন্ত্রীর বিমান। কলকাতা বিমান বন্দরে ল্যান্ডিং করা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। একসঙ্গে একাধিক বিমান চলে আসায় সংকট তৈরি হয়েছিল। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। ফের একবার মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট হল দিল্লি থেকে কলকাতা আসার পথে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+