কলকাতায় ফিরেই মাঝেরহাট ব্রিজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মাঝেরহাট ব্রিজ পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাঝেরহাট ব্রিজ পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দার্জিলিং থেকে কলকাতায় ফিরেই ভিআইপি থেকে সোজা মা ফ্লাইওভার ধরে সরাসরি ঘটনাস্থলে চলে আসেন তিনি। কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার ও প্রাক্তন কমিশনার সুরজিৎ পুরকায়স্থ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। রাজীব কুমার নিজে গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন।

কলকাতায় ফিরেই মাঝেরহাট ব্রিজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন মোমিনপুরের দিক থেকে মুখ্যমন্ত্রী ব্রিজের অবস্থা পরিদর্শন করেন। কীভাবে গোটা ঘটনা ঘটল কোথায় ফাঁক রয়ে গিয়েছিল, সেই বিষয়ে খোঁজ নেন। সেইসময়ে নিচে এনডিআরএফ থেকে শুরু করে উদ্ধারকর্মীরা কাজ করছিলেন।

এদিন মুখ্যমন্ত্রী ব্রিজ পরিদর্শনের পর জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটেয় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে আলোচনা হবে। মৃতের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক পৌঁছে গিয়েছে। আহতদের ১ লক্ষ ও ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

এর মধ্যেই স্ল্যাবের নিচে একটি দেহ দেখা গিয়েছিল। বড় কংক্রিটের স্ল্যাবগুলিকে ভাইব্রেটর মেশিন দিয়ে ড্রিল করে ফুটো করে তা সরিয়ে নিচ থেকে দেহ বের করা হয়। সম্ভবত নিচে কোনও একটি দেহ রয়েছে বলে সন্দেহ করা হয়েছিল। পরে সেই দেহ বের করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+