দেশে একনায়কতন্ত্রের সন্ত্রাস চলছে! বিশাখাপত্তনম যাওয়ার আগে বললেন মমতা, দেখুন ভিডিও
চন্দ্রবাবু নাইডুর আমন্ত্রণে রবিবার বিশাখাপত্তনমে রওনা হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চন্দ্রবাবু নাইডুর আমন্ত্রণে রবিবার বিশাখাপত্তনমে রওনা হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলেই বিশাখাপত্তনমের প্রিয়দর্শিনী স্টেডিয়ামে রয়েছে সভা। রওনা হওয়ার আগে মমতা বলেন, দেশে গণতন্ত্র বিপন্ন। দেশে স্বৈরাচারী শাসন চলছে বলেও
অভিযোগ করেন তিনি।

গণতন্ত্র বাঁচাতে একজোট হওয়ার ডাক
গণতন্ত্র বাঁচাতে মোদী বিরোধীদের একজোট হতে হবে। এই ডাক দিয়েই এদিন বিশাখাপত্তনম যাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের জোট নিয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উত্তরবঙ্গে নিজের প্রচারসূচিও জানিয়েছেন। ৪ এপ্রিল তিনি উত্তরবঙ্গে প্রচার শুরু করবেন।
'দেশে অস্থিরতা, স্বৈরাচারী শাসন চলছে'
দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, ইউনাইটেড ইন্ডিয়ার অনেকগুলি সভাই হয়েছে। এবার তেলেগু দেশমের পক্ষ থেকে চন্দ্রবাবু নাইডু আমন্ত্রণে যাচ্ছেন বলে জানিয়েছেন মমতা। রবিবার সন্ধের সভা করে সোমবার সকালেই তিনি কলকাতায় ফিরছেন বলে জানিয়েছেন। তিনি জানান, জনগণের ফ্রন্ট নিয়ে চিরকালই
আশাবাদী। দেশে যা অস্তিরতা চলছে, যে স্বৈরাচারী চলছে, তাতে কোনও মানুষের বাক স্বাধীনতা নেই। গায়ের জোর-জুলুম সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদী সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান
দেশে একনায়কতন্ত্রের সন্ত্রাস চলছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে পুরোপুরি বিলগ্নিকরণ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। কৃষক শ্রমিক থেকে শুরু করে সবার জীবন বিপন্ন, ভারতের স্বাধীনতা বিপন্ন বলে অভিযোগ করেছেন তিনি। তাই ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে এগিয়ে এসে মোদী সরকারের বিরুদ্ধে ভোট দিতে হবে।












Click it and Unblock the Notifications