পঞ্চায়েত ভোটের মুখে কেবল অপারেটরদের জন্য সুখবর, হাত জড়ো করে বার্তা মমতার

পঞ্চায়েত ভোটের মুখে কেবল অপারটেরদের জন্য সুখবর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেবল অপারেটরদের সমস্যার কথা শুনে তিনি রীতিমতো বিস্ময় প্রকাশ করেন।

পঞ্চায়েত ভোটের মুখে কেবল অপারটেরদের জন্য সুখবর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেবল অপারেটরদের সমস্যার কথা শুনে তিনি রীতিমতো বিস্ময় প্রকাশ করেন। সেই কারণে তাঁদের কাছে হাত জড়ো করে যেমন ধৈর্য ধরতে বললেন, তেমনই বক্তৃতা থামিয়ে সভার মধ্যেই বৈঠক করে বাতলে দিলেন কেবল অপারটরদের সুরক্ষার নয়া পরিকল্পনা।

পঞ্চায়েত ভোটের মুখে কেবল অপারেটরদের জন্য সুখবর, হাত জড়ো করে বার্তা মমতার

অ্যানালগ থেকে ডিজাটাল হওয়ার পর কেবল অপারেটরদের পেটে টান পড়েছে বলে অভিযোগ। এই ব্যবসায় তাঁদের লভ্যাংশ বলতে কিছুই থাকছে না, মুখ্যমন্ত্রীর কাছে কেবল অপারেটররা তাঁদের সমস্যার কথা তুলে ধরে। তারপরই মুখ্যমন্ত্রী তাঁদের জিজ্ঞাসা করেন, আপনারাই একটা প্রস্তাব দিন, কী হলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যেতে পারে।

এরপর সমস্যা সমাধানের প্রস্তাব পেয়ে মুখ্যমন্ত্রী বক্তৃতা থামিয়ে এমএসও-দের সঙ্গে বৈঠক করেন। এবং হাত জড়ো করে বলেন, আপনাদের জন্য কমিটি গড়ে দেওয়া হচ্ছে। একটু সময় দিতে হবে। আলোচনা করেই এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। সেইসঙ্গে তিনি বলেন, সরকারের তরফে যা যা করনীয়, সমস্ত কিছুই করা হবে।

কেবল অপারেটরদের এদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হয়। ফলে কেবল অপারেটর ও তার পরিবার বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের যাবতীয় পরিষেবা পাবেন। জরুরিভিত্তিতে তাঁদের কার্ড করে দেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তাঁদের রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের সুবিধা দানের কথাও বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বর্ণনা করে জানান, আপনারা ২৫ টাকা জমা রাখুন, সরকার আপনাদের দেবে ৩০ টাকা। তা থেকে কী কী সুবিধা পাবেন, তার ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী। এদিন কেবল অপারটরদের সমস্যা সমাধানে একটি কমিটিও গঠন করে দেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+