Mamata Banerjee at Red Road: দিদি পাশে আছে, কোনও প্ররোচনায় পা দেবেন না...বিজেপিকে তীব্র আক্রমণ মমতার
Mamata Banerjee at Red Road: কোনও প্ররোচনাতে পা দেবেন না। একটি বিশেষ রাজনৈতিক দল অশান্তি করে। ফলে সাবধান থাকতে হবে। সবসময় মনে রাখবেন দিদি পাশে আছে। রেড রোডে ইদের মঞ্চে দাঁড়িয়ে নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) । একই সঙ্গে এদিন বামেদেরও তীব্র আক্রমণ শানান। তাঁর কথায়, লাল এবং গেরুয়া একজোট হয়ে অশান্তি করছে। আর সেই অশান্তি করতে দেবেন না। আর তা রুখে দিলেই ওরা (পড়ুন-বিজেপি) পালিয়ে যাবে বলে বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধান।
গোটা দেশজুড়ে আজ সোমবার পালিত হচ্ছে খুশির ইদ (EID 2025)। সকালেই সকল ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ বিশেষ প্রার্থনায় অংশ নেন। রেড রোডেও হয় নমাজ। আর সেখানেই অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee at Red Road) ।

দুজনের বক্তব্যে এদিন উঠে আসে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। একই সঙ্গে সাধারণ মানুষকেও সতর্ক থাকার কথা বলেন মমতা এবং অভিষেক। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে সামনেই রামনবমী। এবার বড় করে এই অনুষ্ঠান পালনের কথা বলা হয়েছে। এর মধ্যেই মোথাবাড়িতে অশান্তির ঘটনায় শুরু হয়েছে বিতর্ক।
এই ঘটনাকে সামনে রেখে ময়দানে বঙ্গ বিজেপি। এই অবস্থায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তিনি বলেন, একদল ভেদাভেদের রাজনীতি করে। কিন্তু সম্প্রীতি বজায় রাখতে হবে'। তবে তাঁর দল যে কোনও ভেদাভেদ করে না সেই বার্তা দেন। মমতা বলেন, আমরা ভেদাভেদ করিনা। সবসময় জানবেন দিদি আছে। ধর্ম রক্ষা করতে প্রাণ পর্যন্ত দেওয়ার হুঁশিয়ারি প্রশাসনিক প্রধানের।
শুধু তাই নয়, তাঁর কথায়, একদল ধর্মের নামে ব্যবসা করে চলেছে, তা হতে দেওয়া যাবে না। এমনকি সবাইকে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার কথাও বলেন। আর তা রুখে দিলে সবাই পালিয়ে যাবে বলেও দাবি। নাম না করে বিজেপিকে 'দাঙ্গাকারী দল' বলেও আক্রমণ শানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
পাশাপাশি এদিন অক্সফোর্ডের কেলগ কলেজের ঘটনাও টেনে এনেছেন। রাম বাম একজোট টিকিট কেটে গিয়েছিল। ওখানে গিয়ে আমি হিন্দু কিনা আমাকে জিঙ্গাসা করছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যা নিয়ে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি বিজেপি সহ বিরোধীরা।












Click it and Unblock the Notifications