Mamata Banerjee Speech:কেন্দ্রকে তীব্র আক্রমণ! কোনও কারণ ছাড়াই তাদের লোকেদের টার্গেট: মমতা

Mamata Banerjee Speech: পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন। তিনি এদিন অভিযোগ করেন, কোনও কারণ ছাড়াই কেন্দ্রীয় এজেন্সিগুলি তাঁদের লোকজনকে টার্গেট করছে। মুখ্যমন্ত্রী এদিন পুজো কমিটিগুলির অনুদান ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করার কথা ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী এদিন বলেন কোনও কারণ ছাড়াই তৃণমূলের লোকেদের টার্গেট করা হচ্ছে। তিনি বলেন, ইডি-সিবিআই পিঁপড়ের কামড়ের মতো ছোট ঘটনারও তদন্ত করছে। মুখ্যমন্ত্রী এদিন এই মন্তব্য এমন সময় করেন, যেদিন পরিবার ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্রকে সিইও হিসেবে দেখানো লিপস অ্যান্ড বাউন্ডসে ১৮ ঘন্টা তল্লাশি অভিযান সেরে বেরোন ইডির আধিকারিকরা।

Mamata Banerjee Speech

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছেলেটা গত পরশু ফিরেছে। তারই মধ্যে পাঁচ-ছটি জায়গায় তল্লাশি চালিয়ে ফেলে কেন্দ্রীয় এজেন্সিগুলি। তিনি বলেন, এজেন্সি পাঠিয়ে, যখন-তখন রেড হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি যে বোমা-বন্দুক কিংবা টাকা রেখে যাবে না, তা কোনও গ্যারান্টি আছে কিনা, সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহার মতো জনপ্রতিনিধি কিংবা শীর্ষ নেতারা যেমন দুর্নীতির অভিযোগে জেলের মধ্যে রয়েছেন, বেশ কয়েকজন বিরুদ্ধে তদন্তও চলছে। তাঁদের মধ্যে রয়েছেন মন্ত্রী মলয় ঘটক, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী। এছাড়াও শিক্ষা সচিব মণীশ জৈনকেই জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।

উল্লেখ করা যেতে পারে, সাংসদ হওয়ার আগে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্ণধার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবারের একাধিক সদস্য এই সংস্থার বোর্ড অফ ডিরেক্টর্স পদে রয়েছেন। মঙ্গলবার সেই সংস্থার অফিস থেকেই তিনব্যাগ নথি নিয়ে যান ইডির আধিকারিকরা। সূত্রের খবর অনুযারী, নথি পরীক্ষা করে অন্তত ২ টি সন্দেহজনক লেনদেনের হদিশ পেয়েছেন ইডির আধিকারিকরা।

এর আগে সোমবার প্রায় একইসঙ্গে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের মেয়ের ফ্ল্যাটে ও নিউ আলিপুরের লিপস অ্যান্ড বাউন্ডসের দফতরের হানা দেয় তদন্তকারীদের দল। সোমবারের পরে মঙ্গলবারেও তদন্ত চালিয়ে বেরিয়ে যায় ইডি। জেল যাত্রার আগে সুজয়কৃষ্ণ ভদ্র এই সংস্থার সিইও ছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি সবাইকে নিয়ে চলার কথা বলেন, কিন্তু বিরোধী শাসিত রাজ্যগুলিকে লক্ষ্য করুন।

মুখ্যমন্ত্রীর কথায় এদিনও উঠে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ। তিনি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত্যু তাদের চোখ খুলে দিয়েছে। সব বিশ্ববিদ্যুলয়ের র‍্যাগিংয়ের মোকাবিলায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+