West Bengal Tab Scam: ফের ট্যাবের টাকা দেবে সরকার? কেলেঙ্কারির পিছনে কে? জবাব দিলেন মুখ্যমন্ত্রী

West Bengal Tab Scam: বাংলায় 'তরুণের স্বপ্ন' চুরি! ট্যাব কেলেঙ্কারির ঘটনায় উত্তাল বাংলা। এই ইস্যুতে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মহারাষ্ট্র এবং রাজস্থান থেকেও প্রকল্পের টাকা হ্যাক করা হয়েছে। এই গ্রুপকে আমরাই প্রথম ধরেছি বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী (West Bengal CM)।

পাহাড় ও শিলিগুড়ি মিলিয়ে ৫ দিনের উত্তরবঙ্গ সফর শেষ করে আজ শুক্রবার কলকাতায় ফিরছেন তিনি। ফেরার আগে বাগডোগরা বিমান বন্দরে ট্যাব কেলেঙ্কারি নিয়ে কার্যত বিরোধীদের কড়া জবাব দেন। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, আমদের প্রশাসন রাফ এন্ড টাফ। ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। পুরোটাই প্রশাসনের কাজ। যা যা করার তা করা হবে বলেও এদিন জানিয়েছেন (West Bengal Tab Scam) ।

West Bengal Tab Scam

অন্যদিকে খোয়া যাওয়া ট্যাবে টাকা পাওয়া নিয়েও পড়ুয়াদের এদিন আশ্বস্ত করেছেন প্রশাসনিক প্রধান। তিনি জানিয়েছেন, যারা ট্যাবের টাকা পায়নি তাদের টাকা দেওয়া হবে। ইতিমধ্যে এই বিষয়ে প্রক্রিয়া শিক্ষা দফতরের তরফে শুরু হয়েছে বলে খবর।

বলে রাখা প্রয়োজন, উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র ট্যাবের টাকা কারচুপির অভিযোগ। এমনকি কলকাতার একাধিক থানায় এই বিষয়ে বহু অভিযোগ জমা পড়েছে। আর এরপরেই লালবাজারের গত্রফে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবারই ঘটনার তদন্তে সিট গঠন করেছে লালবাজার। ১০ জন সদস্যকে নিয়ে সেই সিট গঠন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন আধিকারিকরা। তদন্তকারীরা মনে করছেন, এহেন কেলেঙ্কারির এপিসেন্টার দিনাজপুরের চোপড়া। সেখান থেকেই সম্পূর্ণ জালিয়াতি ঘটেছে।

এই বিষয়ে আরও গভীরে যেতে আজ শুক্রবার কলকাতা পুলিশের সিটের আধিকারিকরা বিকাশ ভবন যান। সেখানে সরকারি পোর্টাল সহ সমস্ত কিছু খতিয়ে দেখেন। তদন্তকারীদের অনুমান, সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে। ডেটা এন্ট্রির দায়িত্ব কোনও থার্ড পার্টিকে দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি সরকারি পোর্টাল কে বা কারা হ্যান্ডেল করে সেই সংক্রান্তও তথ্যও কলকাতা পুলিশের তরফে চাওয়া হয়েছে। সমস্ত কিছু খতিয়ে দেখে ব্যবস্থা বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, বুধবার ট্যাব কেলেঙ্কারির তদন্তে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করা হয়েছে দফায় দফায়। ইতিমধ্যে তাঁদের জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেই সমস্ত তথ্যও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+