Mamata Banerjee on RG Kar Hospital Case: সারা রাত ঘুমাইনি! কী না করেছি: আরজি কর কাণ্ডে বড় মন্তব্য মমতার

Mamata Banerjee on RG Kar Hospital Case: আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা। বিচারের দাবিতে পথে নেমে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন ডাক্তাররা। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চলছে কর্মবিরতি। এমনকি ঘটনার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্ব।

এবার ইস্যুতে বাম-বিজেপিকে কড়া বার্তা প্রশাসনিক প্রধানের (Mamata Banerjee)। এমনকি সিবিআই তদন্তে যে কোনও সমস্যা নেই তাও এদিন জানিয়ে দিলেন। তবে আক্ষেপ একটাই যে, তদন্ত করতে একটা সময় লাগে। আর সেজন্য রবিবার পর্যন্ত সময় দেওয়ার কথা বলেছিলেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee

রাত পোহালেই স্বাধীনতা দিবস। স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে আজ বুধবার একটি বেহালার অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আর সেখানেই আরজি কর এই ইস্যুতে বিরোধীদের কড়া বার্তা দেন। বলেন, একটা অংশ সোশ্যাল মিডিয়ায় একতরফা ভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। একেবারে পরিকল্পিত ভাবে তা করা হচ্ছে।

একই সঙ্গে মমতার মন্তব্য, আমাকে যা বলার বলুন, বাংলার মা'কে অপমান করবেন না। ঘটনার দিন ঝাড়গ্রামে ছিলাম, ঘটনা জানতে পারার পরেই সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে ফোন করি। সারা রাত ঘুমোতে পারিনি। প্রতি মুহূর্তে ঘটনার খোঁজ নিয়েছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, মাত্র ১২ ঘণ্টার মধ্যে ঘটনায় আসন খুনিকে ধরা হয়েছে। প্রয়োজনীয় সমস্ত অ্যাকশন দেওয়া হয়েছে। একটি টিম গঠন করা হয়। গত একমাসের হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। আর এরপরেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ঘটনার সঙ্গে আর কারোর যোগ আছে কিনা সেট খতিয়ে দেখা হচ্ছিল। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী।

বলেন, ধনঞ্জয়ের ঘটনায় যা হয়েছিল, তা যেন আর না হয়। মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছিল। তিনি এখন বিলাপ করেন। মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে যাতে কোনও নির্দোষ শাস্তি না পায়, সেই কত্যহা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে বাম সরকারের সময়ে একাধিক ঘটনা তুলে ধরেন। পাশাপাশি রাম-বাম যোগ নিয়েও তীব্র আক্রমণ শানান। যেভাবে আন্দোলন করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন।

তবে সিবিআইকে সবরকম ভাবে সাহায্যের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সমস্ত নথ তুলে দেওয়া হয়েছে। তবে মূল অভিযুক্তকে ধরে যাতে ফাঁসিতে ঝোলানো হয় সেই আবেদন জানান প্রশাসনিক প্রধান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+