'ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টি হয়ে যাচ্ছে, দেশ রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে, আক্রমণ মমতার
'ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টি হয়ে যাচ্ছে, দেশ রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে, আক্রমণ মমতার
হাথরাসে দলের মহিলা সংসাদদের উপর যোগীর পুলিসের অশালীন আচরণ কিছুতেই মেনে নিতে পারেননি দলনেত্রী। করোনা উপেক্ষা করেই প্রতিবাদের সুর চড়িয়ে শনিবার রাজপথে নামলেন তিনি। দেশে গণতন্ত্র নেউ রাষ্ট্রপতি শাসকেন দিকে এগোচ্ছে গোটা দেশ। প্রকাশ্য সভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা।

মমতার প্রতিবাদ মিছিল
হাথরাসে প্রতিবাদের আঁচ পড়ল শহর কলাকাতেও। রাজপথে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পথে নামলেন শাসক দলের নেতা কর্মীরা। বিড়লা তারামণ্ডল থেকে শুরু হয় মিছিল। কোভিড পরিস্থিতিতে প্রথম শাসক দলের মিছিল যার নেতৃত্ব দিলেন মমতা। জওহরলাল নেহরু রোড পার্কস্ট্রিট ফ্লাই ওভার হয়ে ধর্মতলার মেয়ো রোডে মিশল সেই মিছিল। সেখানেই বক্তব্য রাখেন তিনি।

মোদীকে আক্রমণ মমতার
হাথরাস প্রতিবাদের মঞ্চ থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। দেশটা ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টি হয়ে যাচ্ছে বলে মোদী সরকারকে আক্রমণ করে মমতা বলেছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে দেশটাই রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ করে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিল বিজেপি।

হাথরাসে হেনস্থা
গতাকল হাথরাসে নির্যাতিতার বাড়িতে দেখা করতে যেতে বাধা দেওয়া হয় তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষস্তিদারদের। নির্যাতিতার বাড়ি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে আটকে দেওয়া হয় তাঁদের। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে পড়ে যান ডেরেক। মহিলা তৃণমূল সাংসদদের সঙ্গে অশোভন আচরণ করা হয় বলে অভিযোগ।

একুশের ভোটের প্রচারে শান
মমতার এই ব়্যালি একুশের ভোটের প্রচারে দামাম বাজিয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। হাথরাসের প্রতিবাদেও হলেও বিজেপিকে আক্রমণে শান দিয়ে ময়দান প্রস্তুত করতে শুরু করেছেন মমতা। বিজেপি বিরোধী প্রচারে নারী নির্যাতন যে ইস্যু হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications