Mamata Banerjee: 'ঘুঘুর বাসা' নয়, কলকাতা মেডিক্যাল ও SSKM-র মাথায় নতুন মুকুট; স্বাস্থ্য নিয়ে 'গর্ব' মমতার
Mamata Banerjee: আরজি কর কাণ্ড শুধু নারী নিরাপত্তাই নয়, প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়েও। স্বাস্থ্যব্যবস্থায় ঘুঘুর বাসা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনকাণ্ড। সেই ঘটনা এখনও বিচারাধীন। এরই মাঝে স্বাস্থ্যেই রাজ্যের মাথায় নতুন পালক। পূর্ব ভারতের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে সেরা প্রতিষ্ঠানের শিরোপা পেল কলকাতা মেডিক্যাল কলেজ। স্রেফ তাই নয়, তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করল এসএসকেএম।
৬ দিনের সফরে লন্ডনে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত ৮টা ১৯ মিনিটে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা লেখেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি কলকাতা মেডিক্যাল কলেজকে দেশের পূর্বাঞ্চলের মধ্যে বেস্ট রিসার্চ ইনস্টিটিউট হিসেবে ঘোষণা করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। ওই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম হাসপাতাল। এক্স বার্তায় সকলকে অভিনন্দনও জানান মুখ্যমন্ত্রী।

এরপর মমতা আরও লেখেন, " আমি সবসময়ই বিশ্বাস করি দেশের মধ্যে অন্যতম সেরা স্বাস্থ্যব্যবস্থা রয়েছে বাংলায়। সকলের কাছে তা আদর্শ। এই প্রাপ্তি তা আরও একবার প্রমাণ করল। জয় বাংলা!" পাশাপাশি ফেসবুকেও একটি পোস্ট শেয়ার করেন মমতা। সেখানে আবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে মেলা রাজ্যের স্বীকৃতি উল্লেখ করেন মমতা। টিবি মুক্ত ভারত অভিযানে দেশের মধ্যে ভালো কাজ করায় পশ্চিমবঙ্গ সরকারকে সেই শংসাপত্র দেওয়া হয়েছে মোদীর মন্ত্রকের তরফে।
মমতা পোস্টের ক্যাপশনে লেখেন, ১০০ দিনের টিবি মুক্ত ভারত অভিযানে দুর্ধর্ষ পারফরমেন্সের জন্য কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক রাজ্যের প্রশংসা করেছেন। বাংলার জন্য এটা গৌরবের মুহূর্ত বলে উল্লেখ করেন মমতা। জনসাধারণকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া ও সময়ে সুশ্রুষার মতো নিরলস পরিশ্রমের ফল হাতেনাতে মিলেছে। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতাও প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, সোমবার লন্ডনে ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সঙ্গে লন্ডনে আত্মিক যোগাযোগ রয়েছে বলে উল্লেখ করলেন মমতা। ভারত ও ব্রিটেনেরও সুসসম্পর্ক রয়েছে বলে মন্তব্য মমতার। তিনি আরও বলেন, "দুই দেশের সংস্কৃতিতেও অনেক মিল রয়েছে, বিজিবিএসে পার্টনার কান্ট্রি ব্রিটেন।" হাইকমিশনের অনুষ্ঠানেও বাংলায় বিনিয়োগের কথা বললেন মুখ্যমন্ত্রী।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications