Mamata Banerjee: কেন শহরের রঙ নীল-সাদা করেছিলেন? আর্জেন্টিনার প্রতিনিধিদের সামনেই রহস্য ফাঁস করলেন মমতা
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়ে গেল ৪৮তম কলকাতা বইমেলার (Kolkata Book Fair)। আগামীকাল বুধবার থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বইমেলার দরজা। বইমেলার উদ্বোধনের মঞ্চেই এদিন তাঁর লেখা তিনটি বই প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (West Bengal CM)। তিনটি বইয়ের নাম লিপিবন্ধ, স্যালুট ২ এবং বাংলায় নির্বাচন ও আমরা। ডিজিটাল বাড়বাড়ন্তের মধ্যেও মানুষ বই পড়ছেন বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একই সঙ্গে নেতাজির প্রসঙ্গও উঠে আসে তাঁর (Mamata Banerjee) বক্তব্যে। এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি। ফলে সে দেশ থেকে বহু অতিথি আন্তজাতিক বইমেলায় উপস্থিত ছিলেন।

উপথিত ছিলেন আর্জেন্টিনার প্রতিনিধিরাও। স্বভাবতই মুখ্যমন্ত্রীর বক্তব্যে এদিন কখনও উঠে আসে বাংলা আর নেতাজির সম্পর্ক আবার কখনও শহরের নীল-সাদা রঙ এবং আর্জেন্টিনা কীভাবে জড়িয়ে সেই ব্যাখ্যা দেন। জার্মানি থেকে আসা অতিথিদের উদ্দেশ্যে বলেন, বিশ্বসেরা বাংলার বইমেলা।
এই মেলা আরও বৃহৎ আকার নেয় সেই কামনা করে মুখ্যমন্ত্রী বলেন, জার্মানির সঙ্গে বাংলার গভীর যোগসূত্র রয়েছে। কারণ একটাই, নেতাজি সুভাষ চন্দ্র বোস। এখনও তাঁর মেয়ে সে দেশেই থাকেন। আলাপ হয়েছে। স্বাধীনতার জন্য কীভাবে নেতাজি লড়াই করেছিলেন তা আরও একবার সবার সামনে তুলে ধরেন। অন্যদিকে শহরে নীল-সারা রঙ নিয়েও এদিন প্রশাসনিক প্রধান বলেন, শহরের বিভিন্ন রাস্তার রং নীল-সাদা করার সময় অনেকেই আর্জেন্টিনাকে অনুসরণ করছি কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
কিন্তু রঙ সবার জন্য বলে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আকাশই উন্নতির শেষ সীমা। আর সেই কারণেই সর্বত্র নীল ও সাদা রং বেছে নিয়েছি। অনেকে আবার বলেছেন এটি নাকি আর্জেন্টিনার পতাকার রং। কিন্তু যে কোন রংই রঙিন, তার আলাদা বিশ্লেষণ হয় না। এছাড়াও বাংলার ফুটবলের কথাও আর্জেন্টিনার প্রতিনিধিদের সামনে তুলে ধরেন মমতা বন্দ্যপাধ্যায়।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত ড: ফিলিপ আকারমান, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং লেখক ও সাহিত্যিকরা। সলিল চৌধুরী এবং ঋত্বিক ঘটকের নামে করা হয়েছে প্রধান গেট। মুখ্যমন্ত্রী এদিন ঘুরে দেখেন মেলা প্রাঙ্গণ, কলকাতা পুলিশের স্টল-সহ একাধিক স্টলের উদ্বোধনও করেন।
উল্লেখ্য, জার্মান স্থাপত্যের অনুকরণে করা হয়েছে দুটি গেট। প্রথম দিনেই বহু মানুষ ভিড় জমিয়েছিলেন বইমেলা প্রাঙ্গনে। তবে বইমেলা উপলক্ষে নিরাপত্তার পাশাপাশি যাতায়াত পরিষেবাকেও মাথায় রাখা হয়েছে। বই মেলায় যাতে দর্শকদের কোন অসুবিধা না হয় সেই জন্য থাকছে অতিরিক্ত বাস পরিষেবাও। রাত পর্যন্ত চলবে মেট্রো।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications