Mamata Banerjee: দেশকে তো ভারতই বলি, কিন্তু ইন্ডিয়াকে বাদ দিতে পারব না, সাফ জানালেন মমতা
আবার দেশের নাম পরিবর্তন ইস্যুতে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের নাম ইন্ডিয়াকে বাদ দিয়ে শুধু ভারত করার প্রতিবাদে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে। বুধবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন, দেশকে 'ভারত' বলতে পারি, তবে 'ইন্ডিয়া'কে বাদ দিয়ে নয়।
মমতার কথায়, আমরা তো আমাদের দেশকে ভারত বলিই। ইন্ডিয়াও বলি। কিন্তু অযথা ইন্ডিয়াকে বাদ দেব কেন। আমাদের কাছে ভারত ও ইন্ডিয়া দুই আমাদের দেশের নাম। ভারত বললেও ইন্ডিয়াকে বাদ দেওয়ার কোনও প্রয়োজন নেই, সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বাংলা ও হিন্দিতে ভারত বলে থাকি। এটা কোনও নতুন কথা নয়। তা বলে ইন্ডিয়াকে সরিয়ে দেওয়া ঠিক নয়। ভারত আমরাও বলি। এ বিষয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু ইন্ডিয়াকে বাদ দেওয়ার কোনও প্রয়োজনীয়তা রয়েছে বলে আমরা মনে করি না।
এদিন ভারত বনাম ইন্ডিয়া বিতর্ক প্রসঙ্গে কথা বলতে গিয়ে জি২০-র শীর্ষ সম্মেলনের লোগোতে পদ্ম ফুল ব্যবহার করা নিয়েও তিনি গর্জে ওঠেন। মমতা বলেন, পদ্ম ফুল তো আবার বিজেপির প্রতীক। তা ব্যবহার করা হয়েছে জি-২০ সম্মেলনে। ওটা আসলে আমাদের জাতীয় প্রতীক।
জাতীয় প্রতীক কীভাবে একটা দলের প্রতীক হতে পারে? এবং সেই দলের প্রতীক কী করে একটা আন্তর্জাতিক মঞ্চে ব্যবহার করা যেত পারে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিজেপি জাতীয় ফুলকে দলের প্রতীক বানিয়েছে আর আমরা জোটের নাম ইন্ডিয়া করেছি বলেই দেশের নাম বদলেকর তোড়জোড় শুরু হয়েছে।
আসলে বিজেপি ভয় পেয়ে গিয়েছে ইন্ডিয়া জোটকে। বিজেপি ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছে বলেই দেশের নাম পরিবর্তনে পর্যন্ত উদ্যত হয়েছে। ইন্ডিয়া নিয়ে এর আগে আপত্তি ছিল না। তাই ইন্ডিয়া নাম নিয়ে নানা প্রকল্প করা হয়েছে। এখনও বিরোধী মহাজোটের নাম ইন্ডিয়া হতেই গাত্রদাহ শুরু হয়েছে।
সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা থেকে দেশের নাম শুধু ভারত করার তোড়জোড় শুরু করেছে কেন্দ্র। জি-২০ সম্মেলনের মঞ্চে ইন্ডিয়ার পরিবর্তে ভারত ব্যবহার করা হয়েছে। আবার যেই ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক নির্ধারিত হয়েছে, অমনি অভিষেককে তলব করা হয়েছে।
অভিষেককে ইডির তলব প্রসঙ্গে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা পরিবারকে প্রতিহিংসা করে হেনস্থা করা হচ্ছে। অভিযোগ এলে, প্রমাণ থাকলে অবশ্যই তদন্ত করুন। কিন্তু প্রতিহিংসায় কিছু করা উচিত নয়। প্রতিহিংসা চরিতার্থ করতে চাইলে বুমেরাং হতে পারে।












Click it and Unblock the Notifications