মোদী সরকারের পতনে নোটবন্দির তদন্ত, জিএসটির পুনর্মূল্যায়নেরও বার্তা মমতার

কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন নোটবন্দি ও জিএসটি নিয়েও। সেইসঙ্গে ঘোষণা করেন, নতুন সরকার ক্ষমতা আসার পর নোটবন্দির তদন্ত হবে।

অভিন্ন ন্যূনতম কর্মসূচি ভিত্তিতে দিল্লিতে সরকার গঠনের দাবি তুলে ইস্তাহার প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন নোটবন্দি ও জিএসটি নিয়েও। সেইসঙ্গে ঘোষণা করেন, নতুন সরকার ক্ষমতা আসার পর নোটবন্দির তদন্ত হবে।

মোদী সরকারের পতনে নোটবন্দির তদন্ত

শুধু নোটবন্দির তদন্তই নয়, জিএসটির পুনর্মূল্যায়নও করা হবে বলেও জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নোটবন্দি বিশ্বের সবথেকে বড় দুর্নীতি। তা নিয়ে তো তদন্ত হবেই। সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বেই এই নোট বন্দির তদন্ত করা হবে বলে জানান তিনি।

মমতার প্রশ্ন, কার স্বার্থে এই নোটবন্দি হয়েছিল। কেন হয়েছিল, আর এই নোটবন্দি করে কত টাকা দেশের বাইকে গিয়েছে, কত টাকা সাদা হয়েছে, তা জানার অধিকার দেশের মানুষের আছে। কেননা এই নোটবন্দির জন্যই দেশের অর্থনীতি দুমড়ে-মুচড়ে গিয়েছিল। তাই এই নোটবন্দির তদন্ত যেমন কমন মিনিমাম প্রোগ্রামে থাকবে, তেমনই রাখা হয়েছে বাংলার জন্য ইস্তাহারেও।

নোটবন্দির পাশাপাশি জিএসটি নিয়েও পর্যালোচনা হবে বলে জানান তিনি। বিশেষজ্ঞ কমিটি গড়ে পুনর্মূল্যায়ন করা হবে জিএসটির। একইসঙ্গে তিনি জানান, ক্ষমতায় এলে ফের ফিরিয়ে আনা হবে যোজনা কমিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতি আয়োগ তৈরির সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন তৃণমূল নেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+