'দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রিসাইডিং অফিসারের', রায়গঞ্জের ঘটনা নিয়ে কী তত্ত্ব দিলেন মমতা

'দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রিসাইডিং অফিসারের', রায়গঞ্জের ঘটনা নিয়ে কী তত্ত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

রায়গঞ্জের ইটাহারে নির্বাচনের প্রিসাইডিং অফিসার হিসাবে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বে ছিলেন রাজকুমার রায়। করণদিঘির রহতপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়ের দায়িত্ব পড়েছিল রায়গঞ্জের ইটাহারের ৮৪ নম্বং বুথে। তবে ১৪ মে সোমবার ভোটের ডিউটি করার পর , মঙ্গলবার রাতে তাঁর মৃতদেহ উদ্ধার হয় রেল লাইনের পাশ থেকে। রাজকুমার রায়ের মৃত্যু ঘিরে তৈরি হয় রহস্য। অনেকেই অভিযোগ করেন রাজনৈতিক কারণে মৃত্যু হয়েছে ওই প্রিসাইডিং অফিসারের। তবে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান 'দুর্ঘটনা'-য় মৃত্যু হয়েছে প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের।

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রিসাইডিং অফিসারের, রায়গঞ্জের ঘটনা নিয়ে কী তত্ত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে সাংবাদিকদের জানান, ওই প্রিসাইডিং অফিসার রাতে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি তিনি জানান, অফিসারের পরিবারের পাশে রয়েছে সরকার। মৃত্যুর প্রেক্ষিতে পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ। যদিও একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, যেহেতু ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাই এই বিষয়টি রেলের দায়িত্ব। 'রেল' উল্লেখ করতেই তিনি মৃত্যুর বিষয়টি নিয়ে স্পষ্ট ইঙ্গিত দেন কেন্দ্রের দিকে।

এর আগে, উত্তর দিনাজপুরের জেলাশাসক আয়েশা রানিও প্রিসাইডিং অফিসারের মৃত্যু দুর্ঘটনায় হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন প্রিসাইডিং অফিসার রাজকুমারের মৃত্যু হয়েছে ট্রেনে কাটা পড়ে। তবে ভোটকর্মীদের দাবি মতো তদন্তভার সিআইডি-র উপর দেওয়া হয়েছে। এবিষয়ে একটি রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। আর এদিন সেই বক্তব্য়ই কার্যত পুনরাবৃত্তি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এদিন রায়গঞ্জের ইটাহারে ওঅ প্রিসাইডিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত বুথে তদন্তের কাজে যান সিআইডির গোয়েন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+