সফল দুয়ারে সরকার কর্মসূচি, ১ কোটি বাসিন্দা সুবিধা পেয়েছেন, টুইটে রাজ্যবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

সফল দুয়ারে সরকার কর্মসূচি, ১ কোটি বাসিন্দা সুবিধা পেয়েছেন, টুইটে রাজ্যবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দুয়ারে সরকার প্রকল্পের সাফল্যের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত রাজ্যের ১ কোটি মানুষ এই কর্মসূচির সুবিধা নিয়েছেন। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী সহ একাধিক প্রকল্পের সুবিধা রাজ্যবাসী নিয়েছেন এই কর্মসূচি থেকে। ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। জেলায় জেলায় শহরে শহরে ক্যাম্প করে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং যাঁরা পাননি তাঁদের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

টুইটে রাজ্যবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

রাজ্যের ১ কোটি মানুষ সেই কর্মসূচির সুবিধা পেয়েছেন। মুখ্যমন্ত্রী বাঁকুড়ার খাতড়ার সভা খেরে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। তিনি নিজেই বাঁকুড়ায় আদিবাসী পরিবারের বাড়িতে গিয়ে এই কর্মসূচি শুরু করেছিলেন। দলেন নেতা কর্মীরাও এই দুয়ারে সরকার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। বাড়ি গিয়েও মানুষকে রাজ্য সরকারের কর্মসূচির কথা পৌঁছে দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের উন্নয়নের কাজ রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচি শুরু করেন মমতা। তার পাল্টা গৃহসম্পর্ক কর্মসূচি ঘোষণা করে বিজেপি। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে গৃহ সম্পর্ক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+