মুকুল ফোন করছেন তৃণমূল নেতাদের! লোকসভার আগে মমতার কড়া নজর
লোকসভার আগে নাম না করে ফের মুকুল রায়কে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘গদ্দার’ কটাক্ষে তোপ দাগলেন তাঁর এক সময়ের ডানহাতের বিরুদ্ধে।
লোকসভার আগে নাম না করে ফের মুকুল রায়কে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'গদ্দার' কটাক্ষে তোপ দাগলেন তাঁর এক সময়ের ডানহাতের বিরুদ্ধে। বর্ধিত কোর কমিটির বৈঠক থেকে তিনি কর্মীদের সাবধান করলেন 'গদ্দার'-এর থেকে দূরে থাকার জন্য। লোকসভা নির্বাচনের আগে তিনি সবাইকে ফোন করছেন বলে অভিযোগ মমতার।

ফোন করছেন মুকুল
মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ আগেও তুলেছিলেন। তৃণমূলের অনেক নেতাদের সঙ্গে যে মুকুল রায় যোগযোগ রাখছেন, মাঝেমধ্যেই ফোন করছেন, তা তিনি জানেন। এদিন ফের সেই প্রসঙ্গ তুলেই ‘গদ্দারে'র থেকে দূরে থাকার পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো।

ফোন করেই টাকার টোপ
মমতা বলেন, সবার ফোন নম্বর রয়েছে ‘গদ্দার'-এর কাছে। ‘গদ্দার' সবাইকে ফোন করছে আর বলছে, কত টাকা লাগবে। বিজেপি ট্রেনে করে টাকা এনেছে বাংলায়। তৃণমূল নেতা-কর্মীদের সেই টাকা দিয়ে কেনার চেষ্টা করছে বলে অভিযোগ মমতার।

টাকা আসছে কোথা থেকে?
তিনি বিজেপিকে চোর ও ভুইঁফোড়দের দল বলে তোপ দাগেন। তিনি প্রশ্ন তোলেন, এত টাকা আসছে কোথা থেকে? একইসঙ্গে তিনি বার্তা দেন যতই টাকার লোভ দেখাক বিজেপি, কোনও সুবিধাই করতে পারবে না। কেননা তৃণমূল নেতা-কর্মীরা বিজেপির প্রলোভনে পা দেবেন না।

শূন্য পাবে বিজেপি
এদিন বর্ধিত কোর কমিটির বৈঠক থেকে বিজেপিকে শূন্য দেন মমতা। লক্ষ্য স্থির করে জানান, ৪২টি আসনেই তাঁরা জিতবেন। তাই বিজেপির কোনও লাভই হবে না এ রাজ্যে। বিজেপি এখান থেকে শূন্য হাতে ফিরবে। যতই টাকা ছড়াক, ইভিএম হ্যাকের পরিকল্পনা করুক, বিজেপির ভরাডুবি অবশ্যম্ভাবী।












Click it and Unblock the Notifications