মোদী সরকারের এক্সপায়েরি ডেট হয়ে গিয়েছে, আর আচ্ছে দিন আসবে না, বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে সোনিয়া-রাহুলের দূত হয়ে এসে সবাইকে একজোট হওয়ার বার্তা দিয়ে গেলেন লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।

অনেক আচ্ছে দিন হয়েছে আর নয়। এবার বিজেপিকে বিদায় দেওয়ার দিন এসে গিয়েছে। মোদী সরকারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আগামী দিনে নতুন সকাল আসছে। সেই নতুন সকাল নতুন সরকার নিয়ে আসবে। এই সরকারের এক্সপায়েরি ডেট হয়ে গিয়েছে। অতএব এই সরকার থাকলে এখন দেশের ক্ষতি, দশের ক্ষতি। তাই কেন্দ্রের মোদী সরকারকে ছুঁড়ে ফেলার সময় এসেছে।

জাগুন মানুষ জাগুন

জাগুন মানুষ জাগুন

মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে জেগে ওঠার আহ্বান করেন। বলেন, বাজারে আগুন লেগেছে, জাগুন মানুষ জাগুন। ব্যাঙ্ক ধুঁকছে, বাজার মরছে, বিজেপি হাসছে। তাই বিজেপিকে এবার দরজা দেখিয়ে দিতে হবে। কারণ বিজেপি কোনও প্রতিশ্রুতি রাখেনি। উল্টে দুর্নীতির আখড়া বানিয়েছে। জনধন যোজনা থেকে রাফালে এক একটা দুর্নীতির চাঁই।

দুর্নীতি করেছে মোদী সরকার

দুর্নীতি করেছে মোদী সরকার

মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, একবার কেন্দ্র থেকে যাক বিজেপি, তারপরই দেখা যাবে কত দুর্নীতি করেছে মোদী সরকার। মোদীকে নিশানা করে তাঁর হুঙ্কার, কাউকে ছাড়েননি আপনারা, আপনাকে কেন সবাই ছাড়বে। বছরে দু-কোটি চাকরি দেবেন বলেছিলেন। কোথায় চাকরি? দেশে চাকরি নেই, তা আবার সংরক্ষণ।

কে প্রধানমন্ত্রী হবে ভাবার দরকার নেই

কে প্রধানমন্ত্রী হবে ভাবার দরকার নেই

মমতা বলেন, কে প্রধানমন্ত্রী হবে ভাবার কোনও দরকার নেই। আমরা সবাই মিলে ঠিক করব নির্বাচনের পর। আপাতত নির্বাচনের আগে সবাইকে এক হয়ে লড়তে হবে। কোনও ভেদাভেদ নয়। এটা দ্বিতীয় স্বাধীনতার লড়াই। ফ্যাসিস্ট কায়দায় এই সরকার চলছে। তাই বিজেপিকে হটিয়ে দিয়ে হবে। তা পারে মানুষই।

প্রতি রাজ্যে জোটের মিটিং

প্রতি রাজ্যে জোটের মিটিং

তিনি চন্দ্রবাবু নাইডুকে বলেন সেন্ট্রাল মিটিং করতে, সেখানে সবাই যাবে। অরবিন্দ কেজরিওয়াল, ফারুক আবদুল্লা সবাইকে সেন্ট্রাল মিটিং করার অনুরোধ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সব নেতাদের অনুরোধ করেন নিজের রাজ্যে মিটিং করতে। সব রাজ্যে জোটের মিটিং হবে। আমরা সবাই যাব। কার কারণ যৌথ নেতৃত্ব অনেক মূল্যবান।

সবাই রাজা, সবাই প্রজা

সবাই রাজা, সবাই প্রজা

মমতার কথায়, আমাদের জোটে কারোর আলাদা পরিচয় নেই। সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আমরা সবাই রাজা, আবার সবাই প্রজা। আমরা সবাই আজ ঐক্যবদ্ধ বিজেপি সরকারকে হটাতে। এই সরকার সিবিআইয়ের ইজ্জত নষ্ট করে দিয়েছে।

দাঙ্গা করতে দেব না

দাঙ্গা করতে দেব না

নি বলেন, রথযাত্রার নামে দাঙ্গা করতে দেব না। রথযাত্রার নামে ফাইভস্টার যাত্রা করতে চেয়েছিল বিজেপি। এবার অনেক হয়েছে। আর বিজেপির আচ্ছে দিনের দরকার নেই। বিজেপিকে বিদায় দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+