Mamata Banerjee: শান্তি বজায় রাখার অভয় দিলেন মমতা, নৈহাটিতে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকায় শান্তির বার্তা দিলেন তিনি। অর্জুন সিং - এর খাসতালুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন গেলেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজনৈতিকভাবে ইঙ্গিতপূর্ণ। এই কথা মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ।
লোকসভা ভোটে ব্যারাকপুর শিল্পাঞ্চল হাতছাড়া করেছে বিজেপি। অর্জুন সিং পরাজিত। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল জয়ী হয়েছে। এরপর নৈহাটি বিধানসভা উপনির্বাচন। সেখানেও বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয়ী হল। বিজেপি, অর্জুন সিং কিছুটা ব্যাকফুটে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

উপনির্বাচনের ফল প্রকাশের কয়েক দিন পরেই নৈহাটিতে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়মার মন্দিরে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিয়েছেন। কিন্তু এবারই প্রথম পুজো দিলেন নেত্রী। আগে বড়মার মন্দিরে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। এবার বড়মার কাছে পুজো দিয়ে ভালো লাগছে। এমনই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী।
বাম আমলে নৈহাটি এলাকায় রাজনৈতিক অস্থিরতার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি নৈহাটি গিয়ে দলীয় কার্যালয়ে খুলেছিলেন। মানুষকে সাহস জোগানো ও পাশে থাকার জন্য সেই পদক্ষেপ ছিল। সে কথাও বলতে ভুলেননি তিনি। ওই সব এলাকা মাঝেমধ্যেই অশান্ত হয়ে ওঠে। রাজনৈতিক উত্তেজনা চলে। ওই সব এলাকায় শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
বড়মার মন্দির থেকে বেরিয়ে নৈহাটির উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। নৈহাটিতে বড়মার মন্দিরের কাছে একটি পুলিশ ফাঁড়ি হবে। সেই কথা ঘোষণা করেন তিনি। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় থাকবে। সেই অভয় দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সাংসদের তহবিল থেকে ১০ লক্ষ টাকা উন্নয়নের জন্য খরচ করা হবে। সেই বার্তাও দিয়েছেন তিনি।
স্বাস্থ্য পরিষেবার উন্নতিতেও পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালে ওপিডি সেন্টার চালুর কথা বলা হল। নৈহাটির গঙ্গার ফেরিঘাট বড়মার নামে নামকরণ হল।












Click it and Unblock the Notifications